আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

সিলেটে পাসপোর্ট সেবা উন্নয়নে অংশীজনের সমন্বয়ে সভা অনুষ্টিত 

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৩ ১১:৫৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৩ ১২:০০:০০ অপরাহ্ন
সিলেটে পাসপোর্ট সেবা উন্নয়নে অংশীজনের সমন্বয়ে সভা অনুষ্টিত 
সি‌লেট, ০৩ মে : সিলেটে পাসপোর্ট সেবা উন্নয়নে গৃহিত পদক্ষেপ সংক্রান্ত অংশীজনের সমন্বয়ে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্টিত অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২মে) বিকেলে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্টিত হয়। বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেট ও বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট অফিস সিলেট এসভা আয়োজন করে। সভায় সিলেট অঞ্চলে পাসপোর্ট নিয়ে সৃষ্ট নানা জটিলতা ও তা সমাধানে সরকারের গৃহিত নানা পদক্ষেপের কথা অংশীজনের সামনে তুলে ধরেন সিলেটের বিভাগীয় কমিশনার। তিনি বলেন, সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিস নিয়ে যেসকল সমস্যা ও অভিযোগ ছিল সেগুলো নিয়ে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এভাবে অংশীজনের সমন্বয়ে অনুষ্টিত সভায় সকলের আলোচনা থেকে  ১৪টি সমস্যা চিহ্নিত করা হয়। এরমধ্যে বিগত প্রায় ৯ মাসে সিলেট বিভাগীয় কমিশনারের উদ্যোগে সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও সরকারের সহযোগিতায় ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে, আর বাকি সমস্যা গুলো পর্যায়ক্রমে সমাধান হবে। এখন আর আগের মতো অবস্থা আর ওখানে নেই উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের চাহিদামতো সক্ষমতা বাড়ানো হয়েছে,অফিসের ভেতরে ও বাহিরে অনেকগুলো পরিবর্তন আনা হয়েছে।
সভায় সিলেটের বিভাগীয় কমিশনার বলেন, সিলেট হচ্ছে দেশ ও বিদেশের কাছে একটি পূণ্যস্থান ও প্রবাসী অধ্যুষিত এলাকা, এখানে কোন অনিয়ম, দুর্নীতির স্থান হবেনা, মানুষজনকে কোন ধরনের হয়রানি করা চলবেনা। পবিত্র নগরী সিলেট সকল ক্ষেত্রে এক নম্বর হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। পাসপোর্ট গ্রাহকরা যাতে নির্বিঘ্নে তাদের পাসপোর্ট করতে পারেন সেলক্ষ্যে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান। 


সভায় জানানো হয় সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে ২০২২ সালের ১৫ জুন থেকে ই পাসপোর্টের কার্যক্রম শুরু হয়। তখন থেকে এ পর্যন্ত ২০২৩ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ই পাসপোর্টের মোট আবেদন গ্রহন করা হয়েছে ১ লক্ষ ৭৪ হাজার ৩৪৬ টি। আর একই সময়ের মধ্যে মোট বিতরন করা হয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৮৩ টি পাসপোর্ট। এপর্যন্ত অবিতরনকৃত পাসপোর্ট রয়েছে ২হাজার ১৩৫ টি। প্রতিদিন সিলেট পাসপোর্ট অফিসে গড়ে ৫শ ৫০ থেকে ৬শ পাসপোর্টের আবেদন গ্রহন করা হয় বলে সভায় জানানো হয়।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ এর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড, মোহাম্মদ মোশাররফ হোসেন। আলোচনা সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক মহের উদ্দিন সেখ। আলোচনায় বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমরুল হাসান,এসএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এসবি) সুদ্বিপ দাস,সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন,সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী,সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী,সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মকসুদ আহমদ মকসুদ প্রমুখ। সভায় সরকারি ও বেসরকারি  বিভিন্ন দফতর পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা