আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের ভিসা বাতিলে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৪:৫১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৪:৫১:১১ পূর্বাহ্ন
ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের ভিসা বাতিলে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প
ওয়াশিংটন, ৩০ জানুয়ারী : যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়া এফ-১ ভিসাধারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে বুধবার একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের।
নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে, মার্কিন ইহুদিদের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতাকারীদের জন্য কঠোর শাস্তি দেওয়ার পদক্ষেপ নিতে পারবে ফেডারেল সরকার। এরই মধ্যে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিচার বিভাগকে নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এ সংক্রান্ত ফ্যাক্ট শিটে ট্রাম্প প্রবাসী ও বিদেশি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা যারা জিহাদপন্থী আন্দোলনে যোগ দিয়েছিলেন, আমরা আপনাদের নজরদারিতে রেখেছি। আমরা আপনাদের খুঁজে বের করব এবং নিজ নিজ দেশে ফেরত পাঠাব। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে হামাসের প্রতি সহানুভূতি দেখানো সকল বিদেশি শিক্ষার্থীর ভিসা দ্রুত সময়ের মধ্যে বাতিল করা হবে।’নির্বাহী আদেশটি কেবল বিক্ষোভে অংশ নেওয়ার জন্য গ্রেপ্তার বা অভিযুক্ত শিক্ষার্থীদের লক্ষ্যবস্তু করে কিনা তাও জানা যায়নি।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা