আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

আওয়ামী লীগকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে : আহমদ শফী 

  • আপলোড সময় : ০১-০২-২০২৫ ১১:৪০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৫ ১১:৪০:৪৯ পূর্বাহ্ন
আওয়ামী লীগকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে : আহমদ শফী 
ঢাকা, ১ ফেব্রুয়ারী : ২০২৪ এর জুলাইয়ে নির্মম গণহত্যা ও নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ। ২ হাজার ছাত্র-জনতা শহীদ হয়েছে এবং ৩০ হাজার আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছে। প্রকাশ্য ক্ষমা না চাইলে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে আসতে দেওয়া যাবে না। 
আজ ১ ফেব্রুয়ারী ন্যাশনাল সবুজ বাংলা পার্টি'র সাবেক কেন্দ্রীয় মহাসচিব ও জাতীয় নাগরিক কমিটি কলমাকান্দা উপজেলা প্রতিনিধি এবং নেত্রকোণা ১ আসনের সাবেক দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আহমদ শফী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উপরোক্ত কথা বলেন। 
তিনি আরো বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক ভূমিকা পালনকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ, ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। ভাষা আন্দোলনের অগ্রসেনানী। আওয়ামী লীগের আছে গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য। কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকতে তারা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচারকে ধ্বংস করে দেয়। বিরোধী মতের লোকজনকে আয়নাঘরে বন্ধী করে বছরের পর বছর নির্যাতন চালায়। যা সচেতন ছাত্র জনতার বিবেককে নাড়িয়ে দেয়। ফলে, ২৪ এর অভ্যুত্থান অনিবার্য হয়ে পরে।  আহমদ শফী আরো বলেন, আগামীর বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হলে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, দলের দোষী নেতাদের দল থেকে বাদ দিতে হবে। শেখ পরিবারের কেউ রাজনীতি করতে পারবে না। সম্পূর্ণভাবে নতুন প্রজন্মের হাতে আওয়ামী লীগের দায়িত্ব হস্তান্তর করতে হবে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ