আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে
আশরাফুল কবির সভাপতি, সাকিব সম্পাদক 

সিলেটে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার নয়া কমিটি

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০২:১১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০২:১১:১৬ পূর্বাহ্ন
সিলেটে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার নয়া কমিটি
বাম থেকে আশরাফুল কবির সভাপতি এবং সাকিব আহমদ মিঠু সম্পাদক

সিলেট, ২ ফেব্রুয়ারি :  ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট আশরাফুল কবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন একাত্তর টেলিভিশনের রিপোর্টার সাকিব আহমদ মিঠু।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টায় ইমজার সম্মেলন কক্ষে অষ্টাদশ বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিলে এ নতুন কমিটি নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জিটিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, সহ-সভাপতি বাংলা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এস আলম আলমগীর, সহ-সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার রানা মজুমদার বাপ্পি, কোষাধ্যক্ষ মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার শুভ্র দাস রাজন, প্রচার প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক চ্যানেল ২৪ এর রিপোর্টার আজহার উদ্দিন শিমুল, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক মাই টিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, নির্বাহী সদস্য ইমজার সাবেক কমিটির সভাপতি সজল ছত্রী, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শাহজাহান সেলিম বুলবুল ও এটিএন বাংলার ভিডিও জার্নালিস্ট ইকবাল মুন্সি।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবিএম জিল্লুর রহমান, নির্বাচন কমিশনার ইমজার সাবেক সভাপতি আল আজাদ ও নির্বাচন কমিশনার ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে সুহৃদ সমাবেশ

আটলান্টিক সিটিতে সুহৃদ সমাবেশ