আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

সিলেটে সরস্বতী পূজা উদযাপন উপলক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ০২:১২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৫ ০২:১২:৪৪ পূর্বাহ্ন
সিলেটে সরস্বতী পূজা উদযাপন উপলক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত
সিলেট, ২ ফেব্রুয়ারি : সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)সদর দপ্তর কনফারেন্স রুমে এসএমপি'র  পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম সেবা এর সভাপতিত্বে শ্রী শ্রী সরস্বতী পূজা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শনিবার ১ ফেব্রুয়ারী এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 
শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুলিশ কমিশনার মহোদয়ের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।
তারা পূজা উদযাপনের সময় আতশবাজি, উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজানো এবং ট্রাকে করে বিকট শব্দ সৃষ্টি করার মতো কার্যক্রম নিয়ন্ত্রণের দাবি জানান। এছাড়া, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের বিশেষ নজরদারির জন্য বলেন।
সভায় আরও দাবি করা হয়, রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা এবং চুরি-ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, যাতে পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
পুলিশ কমিশনার উপস্থাপিত বিষয়গুলোর গুরুত্ব বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও সচেতন থাকতে হবে, যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। যদি প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তবে যেকোনো সমস্যার সহজ সমাধান সম্ভব।
সভায় অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। এসময় তিনি বলেন,ধর্মীয় সম্প্রীতির নগরী সিলেটে যাথে কোনো ধরনের অপ্রীতিকর গঠনা না ঘটে সে লক্ষ্যে সকলের সজাগ দৃষ্টির প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস)মোঃ বশির আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) বি.এম. আশরাফ উল্যাহ তাহের, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-পিওএম) তাহিয়াত আহমেদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ সজীব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ডিজিএফআই প্রতিনিধি, এনএসআই প্রতিনিধি, ৩৪ বীর, বাংলাদেশ সেনা বাহিনীর সিলেটের প্রতিনিধি, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (সিলেট জেলা শাখা) নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (সিলেট মহানগর শাখা) নেতৃবৃন্দ, শুভাযাত্রা পরিচালনা কমিটি নেতৃবৃন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ (সিলেট মহানগর) নেতৃবৃন্দ, মদন মোহন কলেজ পূজা উদযাপন কমিটি সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ এসএমপি পুলিশের বিভিন্ন পদবীর অফিসারবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০