আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত

মিশিগানে নানা আয়োজনে সরস্বতী পুজা উদযাপিত

  • আপলোড সময় : ০২-০২-২০২৫ ১১:৪৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০২:৪৯:৩৩ পূর্বাহ্ন
মিশিগানে নানা আয়োজনে সরস্বতী পুজা উদযাপিত
ওয়ারেন, ২ ফেব্রুয়ারি : হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ রোববার মিশিগানে উদযাপিত হয়েছে। সকাল থেকেই ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিভিন্ন পূজামন্ডপ। মণ্ডপে মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও ছিল হাতেখড়ি, প্রসাদ বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি।

শিব মন্দির, মিশিগান কালিবাড়ি, ডেট্রয়েট দুর্গা টেম্পল, রাধাকৃষ্ণ মন্দিরে বাণী অর্চনায় সমবেত হন নানা সাজে সজ্জিত নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ-বণিতা। পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। অনেকেই উপবাস রেখে এসেছেন দেবীর আশীর্বাদ পাবার জন্য। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। হিন্দু শাস্ত্রমতে, প্রতিবছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়।

এদিকে শিব মন্দির টেম্পল অব জয়ে সরস্বতী পূজা উপলক্ষে শিশুদের সৃজনশীলতা বিকাশ ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে প্রতিবারের মতো এবারও মৃধা ফাউন্ডেশনের পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশুরা তিনটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন সুপর্না চৌধুরী ও অলক চৌধুরী। সকলের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি। প্রত্যেক অংশগ্রহনকারী খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে। তারা জানিয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে অত্যন্ত আনন্দিত। 

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন অমিতা মৃধা ও সামান্তা চৌধুরী মেগা। প্রতিযোগিতায় ‘‌এ’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে পুস্মিতা দাশ, অনুব্রত পুরকায়স্থ এবং অদিতা দাশ। ‘‌বি’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন প্রমিতা বিশ্বাস, আরুশ চৌধুরী এবং প্রতীক দাশ। ‘‌সি’  গ্রুপে  প্রথম অনুভা পুরকায়স্থ এবং দ্বিতীয় হয়েছে অরিত্র দাশ।
বিজয়ীদের মৃধা ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরষ্কার, মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এছাড়া  অংশগ্রহণকারী সবাইকে সান্তনা পুরষ্কার ও সার্টিফিকেট দেওয়া হয়।

পরে সুপর্না চৌধুরী সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। গান পরিবেশন করেন অদ্রিতা হালদার, প্রমিতা বিশ্বাস, শ্রদ্ধা হাওলাদার, অমিতা মৃধা, কাবেরি দে, চিনু মৃধা, শর্মি চক্রবর্তী, রতন হাওলাদার এবং পৃথা দেব। নৃত্য পরিবেশন করেন অদ্রিতা হালদার, সুহানি দাশ, মাহিকা সরকার, আরুশি সেন, স্বর্নিকা চৌধুরী, মৃত্তিকা সরকার, অর্পিতা সেন, স্নেহা হাওলাদার, শ্রুতি হাওলাদার এবং শ্রদ্ধা হাওলাদার। যন্ত্র বাজিয়েছে আরুশ চৌধুরী এবং সামান্তা চৌধুরী। 

সবশেষে প্রধান অতিথি হিসাবে মন্দিরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন । এছাড়াও মন্দিরের প্রতিষ্ঠাতা চিনু মৃধা, মন্দিরের কো অর্ডিনেটর রতন হাওলাদার এবং অলক চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে  দেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা