আমেরিকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে সরস্বতী পূজা উদযাপিত

  • আপলোড সময় : ০৩-০২-২০২৫ ১২:৩৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৫ ১২:৩৪:২৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে সরস্বতী পূজা উদযাপিত
আটলান্টিক সিটি, ৩ ফেব্রুয়ারি : সনাতন হিন্দু সম্প্রদায়ের কাছে দেবী সরস্বতী হলেন জ্ঞান-বিদ্যা-সংস্কৃতি ও শুভ্রতার দেবী। তাঁর সৌম্য অবয়ব, শুভ্র বসন, হংস সম্বলিত পুস্তক ও বীণাধারিনী দেবী সনাতনী হিন্দুদের হৃদয়ে এমনভাবেই বিরাজিত। অনন্তকাল ধরে শিক্ষাকে উঁচুস্তরে আসীন করা হয়েছে সনাতন ধর্মে। ঋষিরা ব্রহ্মের অনন্তশক্তির অংশকে একেকজন দেব-দেবীরূপে কল্পনা করেছেন।

 ব্রহ্মের যে শক্তি বিদ্যা শিক্ষা দান করেন তাঁকে সরস্বতী দেবী জ্ঞানে পূজার্চনা করা হয়। যে কারণে শাস্ত্রে বলা হয়েছে, চতুর্ভুজা ব্রহ্মের মুখ থেকে আবির্ভূতা শুভ্রবর্না বীনাধারিনী চন্দ্রের শোভাযুক্তা দেবীই হলেন সরস্বতী। সরস্বতীর ধ্যান, প্রনামমন্ত্র ও স্তবমালা থেকে সামগ্রিক রূপটি হল-‘তিনি শুভ্রবর্ণা শ্বেত পদ্মাসনা, শ্রীহস্তে লেখনী, পুস্তক ও বীণা।’
নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে গতকাল রোববার শ্রী শ্রী গীতা সংঘের মন্দিরে বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা উদযাপিত হয়। 

সরস্বতী পূজার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজার্চনা,অঞ্জলি,হাতেখড়ি,সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। ওইদিন সকাল থেকেই মঙ্গলালোকে উদ্ভাসিত ধূপ-ধুনোর গন্ধে মাতোয়ারা ধরণীতে বেজে ওঠে শান্তির মোহনীয় সুর। আটলান্টিক কাউনটিতে বসবাসরত সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন ওইদিন পুরোহিতের পূজার্চনা শেষে দেবী সরস্বতীর পদচরণে অঞ্জলি ও পুস্পার্ঘ অর্পণ করে। অঞ্জলি প্রদান শেষে সমবেত ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। পরে সন্ধ্যায়  সরস্বতী দেবীর পূজা উপলক্ষে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সান্তনা রায় চৌধুরী ও নিবেদিতা ভট্টাচার্যর পরিচালনায়  সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্ম সমবেত সংগীত, একক সংগীত, একক, দ্বৈত ও দলীয় নৃত্য পরিবেশন করে। তাদের মনোজ্ঞ পরিবেশনা সবাই প্রাণভরে উপভোগ করে। 

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে সরস্বতী পূজার দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে। শ্রীশ্রী গীতা সঙ্ঘের সভাপতি  প্রসেনজিৎ দত্ত ও সাধারণ সম্পাদক  স্বরূপ দাশ সরস্বতী পূজার দিনব্যাপী কর্মসূচি সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স