আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

বিদ্যালয়ে ঢুকে পদত্যাগের চাপ, স্ট্রোক করলেন প্রধান শিক্ষক

  • আপলোড সময় : ০৫-০২-২০২৫ ০১:৩৭:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৫ ০১:৩৭:৫৫ পূর্বাহ্ন
বিদ্যালয়ে ঢুকে পদত্যাগের চাপ, স্ট্রোক করলেন প্রধান শিক্ষক
মাধবপুর (হবিগঞ্জ) ৫ ফেব্রুয়ারি :  অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগ করতে চাপ সৃষ্টি ও মানসিকভাবে নাজেহাল করায় উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম স্ট্রোক করেছেন। এখন তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার দুপুরে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, মঙ্গলবার দুপুরে এলাকার ১০-১৫ জন যুবক বিদ্যালয়ের দ্বিতীয়তলার প্রবেশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমকে পদত্যাগ করতে চাপ দেন। এ সময় তারা প্রধান শিক্ষককে আড়াই লাখ টাকার অনিয়ম ও দুর্নীতির হিসাব তুলে দেন। এ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক অচেতন হয়ে পড়েন। তিনি অচেতন হয়ে পড়লে ফয়সল নামে এক যুবক তার ফেসবুক আইডি থেকে অচেতন শিক্ষকের ভিডিও চিত্র ধারণ করে ছেড়ে দেন। ফয়সল তার ভিডিও চিত্রে বলেন, শিক্ষকের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেনি। পদত্যাগের কথা বলায় তিনি অচেতন হয়ে পড়েন। বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম বলেন, বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে মানসিকভাবে মারাত্মক নাজেহাল করায় চাপ সইতে না পেরে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা রেজাউল করিমকে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে সিলেটে রেফার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানিয়েছেন বিদ্যালয়টির আসন্ন ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। আজকের ঘটনা এটারই বহিঃপ্রকাশ।
শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি ও মাধবপুরের উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। বিস্তারিত জানতে বিদ্যালয়ের অপরাপর শিক্ষকদের ডেকেছি। প্রধান শিক্ষকের জ্ঞান ফিরেছে বলে জেনেছি। এ ব্যাপারে বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি