আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

চট্টগ্রামে পতাকাকাণ্ড : ডা. কথক দাশ বিমান বন্দরে আটক

  • আপলোড সময় : ০৬-০২-২০২৫ ১২:৩১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৫ ১২:৩১:২৭ অপরাহ্ন
চট্টগ্রামে পতাকাকাণ্ড : ডা. কথক দাশ বিমান বন্দরে আটক
চট্টগ্রামে, ৬ ফেব্রুয়ারি :চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ডা. কথক দাশের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সরকার হাসান শাহরিয়ার পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেছেন।   
ডা.কথক দাশ (৪০), গত ৫ ফেব্রুয়ারি ঢাকা হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর দিয়ে ইউকে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ ডা.কথক দাশকে আটক করে বিমান বন্দর থানায় হস্তান্তর করে। রাতে বিমান বন্দর থানা থেকে আসামি ডা. কথক দাশকে কোতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করে। ডা. কথক দাস একজন চক্ষু বিশেষজ্ঞ। তিনি লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের মাইক্রো, লেজার ও ফ্যাকো সার্জন এবং বাংলাদেশ আই হসপিটালের কনসালটেন্ট।
গত বছরের ৩০ নভেম্বর নগরের কোতোয়ালী থানায় জাতীয় পতাকার অবমাননার অভিযোগে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি ডা. কথক দাস। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড আবেদন করেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি ডা. কথক দাশকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আসামির উপস্থিতি শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি