আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ভাঙচুর-আগুন

  • আপলোড সময় : ০৭-০২-২০২৫ ১২:০২:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৫ ১২:০২:৫৫ পূর্বাহ্ন
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি ভাঙচুর-আগুন
ঢাকা, ৭ ফেব্রুয়ারি : কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র–জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ ছাত্র–জনতা ‘আবু সাঈদ–মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ বলে স্লোগান দেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সাবেক রাষ্ট্রপতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অংশ নিয়েছে ছাত্র–জনতার একটি দল। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এ সময় জেলা শহরের খড়মপট্টি, উকিলপাড়া, গৌরাঙ্গ বাজার ও স্টেশন রোড এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ঘণ্টাখানেক বিদ্যুৎ ছিল না। ভাঙচুর করা সাবেক রাষ্ট্রপতির বাড়িসহ হামলা করা অন্য জায়গা থেকে কিছু জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায় অনেককে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িসহ কয়েকটি স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে তদন্ত চলছে। তবে, এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার বা মামলা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ