আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

শাওন-সোহানা সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি

  • আপলোড সময় : ০৭-০২-২০২৫ ০২:০১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৫ ০২:০১:৩৫ অপরাহ্ন
শাওন-সোহানা সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি
ঢাকা, ৭ ফেব্রুয়ারি : ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, ডিবি কার্যালয় থেকে মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের একটি সভায় মেহের আফরোজ শাওন ও সোহানা সাবার বিরুদ্ধে ভার্চুয়ালি যুক্ত হওয়ার গুঞ্জন ছিল। এরপর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছিল এই দুই অভিনেত্রীকে। ডিবি সূত্রে জানা গেছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তাদের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন