আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৩ ০২:০৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৩ ০২:০৮:১৮ পূর্বাহ্ন
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
ঢাকা, ০৪ মে (ঢাকা পোস্ট) : বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান দিবস বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ শান্তি শোভাযাত্রায় নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শান্তি শোভাযাত্রা শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এ শোভাযাত্রা উপস্থিত থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গৌতম বুদ্ধ শান্তির বাণী প্রচার করে গেছেন। বৌদ্ধদের এ উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে সকলেই মিলেমিশে একাকার হয়ে গেছে। 
বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশে কাদের বলেন, বৌদ্ধদের সুশিক্ষিত মানুষ হিসেবে চিনি, তারা দেশকে ভালোবাসেন। রাজনৈতিক হানাহানিতে তারা নেই। তারপরও তারা কক্সবাজারে আক্রান্ত হয়েছিল। কাদের বলেন, রাজনীতি হিংসামুক্ত একথা দাবি করতে পারি না। রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমাজে শান্তির সুবাতাস আনতে রাজনীতির অধিপতিদের দায়িত্ব নিতে হবে। গৌতম বুদ্ধ সম্পর্কে কাদের বলেন, মানুষ হিসেবে আমি যাদের প্রতি মুগ্ধ, তার মধ্যে গৌতম বুদ্ধ অন্যতম। বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথেয় তার বন্ধুবৎস ছিলেন মন্তব্য করে কাদের বলেন, তিনি চেতনা ও মন-মানসিকতা, স্বভাবে গৌতম বুদ্ধকে অনুসরণ করেন। বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে শান্তি শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ প্রমুখ। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০