আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

হবিগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিল বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৩:১১:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৩:১১:০৪ পূর্বাহ্ন
হবিগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিল বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ
হবিগঞ্জ, ১১ ফেব্রুয়ারী : মেধাবী কিন্তু দরিদ্র। আবার ক্লাশে উপস্থিতির হার বেশি। হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপিঠ সরকারী বৃন্দাবন কলেজে অধ্যয়নরত এমন ধরনের ৩৩ শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃন্দাবন সরকারী কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএর উদ্যোগে এই বৃত্তি বিতরণ করা হয়। প্রত্যেক বৃত্তিপ্রাপ্তকে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে বৃন্দাবন সরকারী কলেজ  মিলনায়তনে এক অনুষ্ঠানে এই বৃত্তি বিতরণ করা হয়।
বৃন্দাবন সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মো .হারুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট নিজামুল হক লস্কর, এডভোকেট মুরলী ধর দাশ। বক্তৃতা করেন প্রফেসর গিয়াস উদ্দিন আহমেদ, বৃত্তি প্রদান বাস্তবায়ন কমিটির
সদস্য সচিব সৈয়দা রকিবুন্নাহার, মোহাম্মদ আব্দুল মজিদ, মো. তোফাজ্জল আলী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক হারুন মিয়া বলেন, যে কোন বৃত্তি শিক্ষার্থীকে অনুপ্রেরনা দেয়। প্রবাসে থেকেও যারা বৃত্তি দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ভাল কাজে এই উদ্যোগ যেন অভ্যাহত থাকে। পরে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ