আমেরিকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী

মাধবপুরের যুগান্তরের রজত জয়ন্তী উদযাপিত

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৩:২১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৩:২১:০২ পূর্বাহ্ন
মাধবপুরের যুগান্তরের রজত জয়ন্তী উদযাপিত
মাধবপুর (হবিগঞ্জ), ১১ ফেব্রুয়ারী : শুরু থেকেই সত্য ও সাহসের সঙ্গে যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এখনো এ ধারা অব্যাহত রেখেছে। যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম ছিলেন একজন সৎ ও সাহসী মানুষ। তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপের মাধ্যমে দেশের হাজার হাজার মানুষ জীবনজীবিকা নির্বাহ করছেন। যমুনা গ্রুপ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠায় এখানকার হাজার হাজারমানুষের কর্মসংস্থান হয়েছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। যুগান্তর পত্রিকা প্রকাশ করে দেশের মিডিয়া অঙ্গনেও আলোড়ন সৃষ্টি করে। যে কারণে
যুগান্তর শুরু থেকেই পাঠকপ্রিয় হয়ে ওঠে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। ১১ ফেব্রুয়ারীমঙ্গলবার দুপুর ১২টায় মাধবপুর প্রেস ক্লাবে যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লস্করের আয়োজনে যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা, অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন।
মাধবপুর প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও সেক্রেটারি সাব্বির হাসান এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, থানার সেকেন্ড অফিসার এস আই সাহানুর, পৌর বিএনপির সেক্রেটারি সাংবাদিক আলাউদ্দিন আল রনি, সিনিয়র সহ সভাপতি হাজী মাসুকুর রহমান, পৌর জামায়াতের সভাপতি আব্দুর রহমান সোহাগ, সেক্রেটারি আব্দুস সামাদ মানিক, ছাত্র সমন্বয়ক এসদাদুল হক মিলন, সাবেক সভাপতি শংকর পাল সুমন, ক্লাবের সহ সভাপতি আবুল খায়ের, যুগ্ন সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক জুলহাস উদ্দিন রিংকু, আব্দুল হাফিজ ভুইয়া,যুবদল নেতা জনি পাঠান,সুহেল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক

গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক