আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে শিব মন্দিরে বিশেষ আয়োজন ১৫ ফেব্রুয়ারী

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০২:৩৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০৩:২৮:৪৯ পূর্বাহ্ন
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে শিব মন্দিরে বিশেষ আয়োজন ১৫ ফেব্রুয়ারী
ওয়ারেন, ১৩ ফেব্রুয়ারী :  'ভ্যালেন্টাইন্স ডে' বা ভালোবাসা দিবস এখন একটি বিশাল উৎসব। দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। দিবসটি উপলক্ষে  বিশেষ আয়োজন করেছে শিবমন্দির টেম্পল অব জয়। আগামী শনিবার ১৫ ফেব্রুয়ারী বিকেল ৫টায় শুরু হবে অনুষ্ঠান। নানা অয়োজনের মধ্যে রয়েছে ফটোসেশন, এপিটাইজার, সারপ্রাইজ এন্টারটেইনমেন্ট, কেক কাটা এবং ডিনার। সাথে থাকছে নাচ গান।
আগামীকাল ১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন্স ডে, যে দিনটিকে বিশ্বব্যাপী ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। জীবনের গতি নির্ধারণ করে ভালবাসা। মানুষ বেঁচে থাকে ভালবাসায়। ভালোবাসা এমন এক চেতনা, যা জীবনের প্রতিটি দিনে, প্রতিক্ষণে অনুভূত ও উদযাপিত হওয়া উচিত। তবু আমাদের কাছে একটি দিন ভ্যালেন্টাইনস ডে নামে পরিচিত। প্রতি বছর ভালোবাসা দিবসটি পালিত হয়। দিনটিতে প্রেমিক-প্রেমিকার সঙ্গে তালে তাল রেখে ভালবাসার জয়গানে সুর মেলাবে স্বামী-স্ত্রী, মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, সবাই।  বর্তমান সময়ে এসে ভ্যালেন্টাইন্স দিবসের কদর প্রবল ভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পাশ্চাত্যে এ উৎসব মহাসমারোহে উদযাপন করা হয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মানুষেরা এই দিবস উপলক্ষে এই দিনে প্রায় কয়েক কোটি ডলার ব্যয় করে। ভালবাসা দিবসের জন্য মানুষেরা কার্ড, ফুল, চকোলেট ও অন্যান্য উপহার সামগ্রী ক্রয় করে। যুক্তরাষ্ট্রে এই দিনে প্রায় আনুমানিক ৩ কোটি শুভেচ্ছা কার্ড আদান-প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি