আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

আটলান্টিক সিটিতে অমর একুশে উদযাপনের ব‍্যাপক প্রস্তুতি

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০৩:২২:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০৩:২২:২০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে অমর একুশে উদযাপনের ব‍্যাপক প্রস্তুতি
আটলান্টিক সিটি, ১৩ ফেব্রুয়ারী : নিউজার্সি রাজ‍্যের আটলান্টিক সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে উদ্‌যাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। একুশের প্রথম প্রহরে এবসিকন শহরের ৫৩০ পূর্ব এবসিকন বুলেভার্ডে অবস্থিত ট্রাভেল লজে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি,  বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি ও বেঙ্গল ক্লাব আটলান্টিক সিটি যৌথভাবে “সার্বজনীন অমর একুশে উদযাপন” উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
এ উপলক্ষে মিরাজ খানকে আহবায়ক,মোঃ মনিরুজামান ও ফরহাদ সিদ্দিককে সদস‍্য সচিব করে “অমর একুশে  ফেব্রুয়ারি উদযাপন” কমিটি গঠন করা হয়েছে। আয়োজকরা জানান, আটলান্টিক সিটিতে ক্রিয়াশীল বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক,সাংস্কৃতিক,পেশাজীবী ও ব‍্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণ করা হবে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারন  সম্পাদক সোহেল আহমদ,বেঙ্গল ক্লাব আটলান্টিক সিটির সভাপতি রানা কবির ও সাধারন সম্পাদক কাজল বাড়ৈ, আটলান্টিক সিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক,আঞ্চলিক,পেশাজীবীও ব‍্যবসায়ী সংগঠনকে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের জন্য আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন