আমেরিকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা
আইডব্লিওএমডি কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা 

বহুবিশ্বাসের সম্প্রীতির নেটওয়ার্ক তৈরি করুন 

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ০১:৩৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ০১:৩৫:১২ অপরাহ্ন
বহুবিশ্বাসের সম্প্রীতির নেটওয়ার্ক তৈরি করুন 
ঢাকা, ১৩ ফেব্রুয়ারী : বহুধর্মীয় সংলাপ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন মাল্টিফেইথ ডায়লগের (আইডব্লিওএমডি-২০২৫) সমাপনী সেশন গত মঙ্গলবার  শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাপনী সেশনে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এ.এফ.এম. খালিদ হোসেন।
তিনি বলেন, বাগানে নানা বর্ণে সুবাসিত ফুল যেমন বাগানে সৌন্দর্য বৃদ্ধি করে, একটি দেশে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। দেশের প্রতিটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। রাজনৈতিক অধিকার, মতপ্রকাশের অধিকার, নিজ নিজ ধর্ম পালনসহ সকল মানবিক অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। 
এমএফএনএন ঢাকা শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য বহুধর্মীয় সম্প্রীতিকে গুরুত্ব দেয়ার কথা বলা হয়। বাংলাদেশের খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ও ইসলাম ধর্মের প্রতিনিধিগণ এবং অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে স্বীকার করে সব ধর্মের অনুসারীরাই একই মানব জাতি, যারা মহান স্রষ্টার সর্বোত্তম সৃষ্টি। এদের মধ্যকার একতার শক্তি সর্বজনীন। তাই এই গ্রহের সমস্ত মানুষ ও প্রাণীর মঙ্গলের জন্য যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।

সমাপনী সেশনে বক্তারা বলেন, এদেশে কখনো রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় পরিচয়ের কারণে কোনো বৈষম্য ছিল না, এখনো নেই। সহিংসতার ঘটনা ধর্মীয় কারণে নয়, ধর্মভেদে নাগরিক সুযোগ-সুবিধার বৈষম্যও করা হয় না। আসলে রাজনৈতিক বা অন্য কোনো স্বার্থের কারণে ঘটা সহিংসতাকে ধর্মীয় কারণে সহিংসতা বলে চিত্রিত করা হয়। সহিংসতার ঘটনা সম্পূর্ণ রাজনীতিক, আন্তঃধর্মীয় বিরোধের ভিত্তিতে নয়। 
সমাপনী সেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বিআইআইটির মহাপরিচালক অধ্যাপক ড. এম আবদুল আজিজ। এ সময় মাল্টি-ফেইথ নেইবারস নেটওয়ার্কের সহপ্রতিষ্ঠাতা ড. বব রবার্টস জুনিয়র, ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার (আইএসএনএ) চেয়ারম্যান ইমাম মোহাম্মদ মাজিদ, আইআরএফ সেক্রেটারিয়েটের প্রেসিডেন্ট নাদিন মায়েনজা, ইনস্টিটিউট অব গ্লোবাল এনগেজমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেমস চেন, ইসলামি বিশ্ববিদ্যালয়য়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ, গ্লোবাল মুসলিম অ্যাফেয়ার্সের সিনিয়র অ্যাডভাইজার সাইয়েদ মুক্তাদির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস, ঢাবির বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু সায়েম, অধ্যাপক ড. আনিসুজ্জামান ,অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম ধর্মীয় শতাধিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক মাল্টি-ফেইথ নেইবারস নেটওয়ার্ক (এমএফএনএন) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টার-রিলিজিয়াস অ্যান্ড ইন্টার-কালচারাল ডায়লগ (সিআইআইডি), বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এবং আমেরিকান ইনস্টিটিউট অব ইন্টিগ্রেটেড থট-এর (এআইআইটি) সহযোগিতায় এই সম্মেলনটি ১১ ও ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। গত সোমবার কর্মশালাটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স