আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর

মাধবপুর অ‍্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে ফ্রি মেডিকেল ও ডেন্টাল  ক্যাম্প 

  • আপলোড সময় : ১৪-০২-২০২৫ ১২:০৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৫ ১২:০৭:৫২ অপরাহ্ন
মাধবপুর অ‍্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে ফ্রি মেডিকেল ও ডেন্টাল  ক্যাম্প 
মাধবপুর, (হবিগঞ্জ) ১৪ ফেব্রুয়ারী : মাধবপুর অ‍্যাসোসিয়েশন সিলেটের উদ‍্যেগে উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে শুক্রবার দিন ব‍্যাপী ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক‍্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক‍্যাম্পে মেডিকেল ১৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ১হাজার দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষকে ফ্রি চিকিৎসা ঔষুধ দেয়া হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আখলাক আহমেদ, সার্জারি বিশেষজ্ঞ ডাঃ আব্দুল কাদের, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার রেজওয়ানা মির্জা, দন্ত বিশেষজ্ঞ অধ্যাপক তফাজ্জল  ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ তৌফিক এলাহী, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তরুণ কান্তি পাল, ডাঃ এসছানুল হক, ডাঃ সাখাওয়াত জাহান রিফাত, ডাঃ এ কে এম কামরুজ্জামান, ডাঃ সাইফুল ইসলাম তুষার, ডাঃ রূপক দেবনাথ, ডাঃ সাইকা ইসলামবজান্নাত, ডাঃ মনিরুল হক রুবেল সহ ১৯জন চিকিৎসক ক্যাম্পে অংশ নেন। সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  সহস্রাধিক সুবিধা বঞ্চিত হতদরিদ্র রোগীদের বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। 
এ সময় অ‍্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃরফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ  জামাল মিয়া, মুক্তিযোদ্ধা আবুল কালাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাবুদ্দিন,  সিলেট প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি ও দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, গোয়ানঘাট সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, প্রিন্সিপাল কুদরতে এলাহী পুনম, কামাল উদ্দিন সহ এসোসিয়েশন অর্ধশতাধিক সদস্য সার্বিক সহযোগিতা করেন। উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল,ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল,  ২নং চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ। 
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন মাধবপুর অ‍্যাসোসিয়েশন সিলেট সব সময় মাধবপুরের মানুষের জন‍্য কিছু করতে চায়। চিকিৎসা সেবা নিয়ে আজকে আমরা এসেছি। অনেক অসহায় মানুষ আজ বিশেষজ্ঞ চিকিৎসরদের সেবা পেয়েছেন। ভবিষ‍্যতে মাধবপুর এসোসিয়েশন সিলেট অতীতের ন‍্যায় মানবতার সেবার পরিধি আরো বাড়ানোর চেষ্টা করবো। কারণ সংগঠনে যারা আছেন সকলেরই শিকড় মাধবপুর।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে বিনামূল্যে তাজা শাকসবজি বিতরণ

আটলান্টিক সিটিতে বিনামূল্যে তাজা শাকসবজি বিতরণ