আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

প্রেমিকার সঙ্গে দেখা করে নদীতে নেমে সেলফি প্রতিযোগিতা, নিখোঁজ ১

  • আপলোড সময় : ১৪-০২-২০২৫ ১২:২১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৫ ১২:২১:৪৮ অপরাহ্ন
প্রেমিকার সঙ্গে দেখা করে নদীতে নেমে সেলফি প্রতিযোগিতা, নিখোঁজ ১
বগুড়া, ১৪ ফেব্রুয়ারি (ঢাকা পোস্ট) : বগুড়ার ধুনটে যমুনা নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তোলার সময় কলেজ পড়ুয়া চার বন্ধু নিখোঁজ হয়। স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করলেও একজন এখনো নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বানিয়াজান স্পার (বাঁধ) এলাকায় এ ঘটনা ঘটে। ভালোবাসা দিবসে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে তারা যমুনা নদীতে নেমে সেলফি তোলার প্রতিযোগিতা করছিলেন বলে জানান স্থানীয় লোকজন।
নিখোঁজ শিক্ষার্থীর নান জুনায়েদ রহমান (১৮)। তিনি বগুড়ার শেরপুর শহরের টাইন কলোনির জাহিদুল ইসলামের ছেলে। এ ছাড়া উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী হলেন—একই এলাকার আবুল কালামের ছেলে মাফিজ ইকবাল (১৯), গোলাম সরোয়ারের ছেলে সোয়েব আহম্মেদ (১৮) ও সোলায়মান আলীর ছেলে অওফি হাসান (১৮)।
স্থানীয় লোকজন জানান, মিনি কক্সবাজারখ্যাত যমুনা নদীর বানিয়াজান স্পার বাধ এলাকায় ছুটির দিনে ভ্রমণপিপাসুরা এখানে বেড়াতে আসেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ওই চার বন্ধু ওই এলাকায় প্রেমিকার সঙ্গে দেখা করতে আসেন। এরপর যমুনা নদীতে নেমে মোবাইল ফোনে সেলফি তোলার প্রতিযোগিতা করতে থাকেন তারা। এক পর্যায়ে অসাবধানতাবশত যমুনা নদীতে পড়ে ডুবে যান চার বন্ধু। এ সময় সেখানকার অন্য ভ্রমণকারীরা স্থানীয় লোকদের সহযোগিতায় নৌকার সাহায্যে তিনজনকে উদ্ধার করলেও একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।   
ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যমুনা নদীর পানিতে প্রবল স্রোতের কারণে নিখোঁজ জুনায়েদ রহমান ভাটির দিকে ভেসে যেতে পারেন। তাকে উদ্ধারের জন্য রাজশাহীর ডুবুরি দলের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ