আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

শিব মন্দিরে আনন্দ উচ্ছাসে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০৩:২৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০৩:২৬:১৭ পূর্বাহ্ন
শিব মন্দিরে আনন্দ উচ্ছাসে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন
ওয়ারেন, ১৬ ফেব্রুয়ারি : আনন্দ উচ্ছাসে গতকাল রোববার নগরীর শিব মন্দির টেম্পল অব জয়ে  বিশ্ব ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস পালিত হয়েছে। সকলের অংশগ্রহণে এ আয়োজনে মন্দিরের হল রুম আনন্দমুখর হয়ে ওঠে। 
সন্ধ্যায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন মন্দিরের প্রতিষ্ঠাতা ড. দেবাশীষ মৃধা। বক্তব্য রাখেন মন্দিরের প্রতিষ্টাতা চিনু মৃধা, কো অর্ডিনেটর রতন হাওলাদার, প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু,  অজিত দাশ, রাখি রঞ্জন রায় প্রমুখ। পরে ভালোবাসা দিবসের আবহে উৎসবমুখর হয়ে উঠেছে মন্দিরের হলরুম  ভালোবাসা দিবসে আনন্দ উৎসবের পাশাপাশি পোশাকে ছিল রঙের সমাহার। অনেকেই পরনেই ছিল লাল রং পোষাক। ছোট-বড় সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব পেয়েছে প্রাণ। ব্যতিক্রমী আয়োজনে দম্পতির জন্য ছিল কুইজ প্রশ্ন, ফ্যাশন শো, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা। দ্বৈত নৃত্য পরিবেশন করেন পৃথা দেব এবং মৌসুমী দত্ত।  

পরে ভ্যালেন্টাইনস ডে এবং বিয়ে বার্ষিকীর কেক কাটেন দুই দম্পতি। তারা হলেন মন্দিরের প্রতিষ্ঠাতা ড. দেবাশীষ মৃধা ও তার সহধর্মিনী চিনু মুধা এবং মন্দিরের প্রিস্ট পুর্নেন্দু চক্রবর্তী অপু ও চন্দনা বানার্জী। একই সময়ে কেক কেটে জন্মদিন পালন করেন মন্দিরের প্রতিষ্ঠাতা ড. দেবাশীষ মৃধা, মন্দির ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য রাখি রঞ্জন রায়, সুপ্রভাত মিশিগান সম্পাদকের পুত্র ইঞ্জিনিয়ার তন্ময় আচার্য্য ।
 সবশেষে ডিনার ও ফটো সেশনে অংশগ্রহণ করেন সবাই। সাজ সজ্জায় ছিলেন অলক চৌধুরী ও মৃদুল সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন চিনু মৃধা, সুপর্না চৌধুরী এবং মৌসুমী দত্ত।

ভালোবাসা দিবস শুরুতে ধর্মীয় প্রেক্ষাপটে উদযাপিত হলেও সময়ের পরিক্রমায় এটি হয়ে উঠেছে ভালোবাসার বহুমাত্রিক উৎসব। এই দিবসটি যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। বর্তমানে এই দিবসটি দেশে দেশে আনন্দ উন্মাদনার সঙ্গে পালন হয়। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মানুষেরা এই দিবস উপলক্ষে এই দিনে প্রায় কয়েক কোটি ডলার ব্যয় করে। উপহার, ফুল, ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। যুক্তরাষ্ট্রে এই দিনে প্রায় আনুমানিক ৩ কোটি শুভেচ্ছা কার্ড আদান-প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য