আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন 

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ১২:০২:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ১২:০২:৪৭ পূর্বাহ্ন
তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন 
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি : ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আরেক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে অপূর্ব তার ফেসবুক ভেরিফায়েড পেজে সানীর একটি সাদা কালো ছবি শেয়ার করে লিখেছেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। সবাই সানীর জন্য দোয়া করবেন।’ 
তার এই পোস্টের পর দেশের শোবিজের আরও অনেকে তারকাই সানীর মৃত্যু নিয়ে পোস্ট করেন। তবে কিভাবে তরুণ এই অভিনেতার মৃত্যু হয়েছে তার কারণ কেউ নিশ্চিত করতে পারেননি। এদিকে তরুণ অভিনেতা শাহবাজ সানীর মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 
শাহবাজ সানী ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটকের মাধ্যমে শোবিজে পা রাখেন। যদিও শুরুতে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করতেন, পরবর্তীতে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন।
২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারকীর পরিচালনায় ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন। তার অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে— ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ ইত্যাদি।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর

নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর