আমেরিকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক

মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ড. শাহীন হাসান

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০১:২১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০১:২৫:১৯ অপরাহ্ন
মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ড. শাহীন  হাসান
ওয়ারেন, ১৯ ফেব্রুয়ারী : আমেরিকার ডেমোক্র্যাটিক পার্টির মিশিগান স্টেট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বাংলাদেশি-অ্যামিরিকান ড. শাহীন নাজমুল হাসান। আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) ডেট্টয়েট ম‍্যারিয়ট সেন্টারে মিশিগান স্টেট ডেমোক্র্যাট পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে । সম্মেলনে মিশিগান স্টেট এক্সিকিউটিভ কমিটির চেয়ারম‍্যন ও দুইটি ভাইস চেয়ারম্যান পদে সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবেন ডেলিগেইটরা। দলটির টপ এই তিনটি পদের মধ্যে সেকেন্ড ভাইস চেয়ারম‍্যান পদে নির্বাচনে লড়ছেন ড.শাহীন হাসান।
ড. শাহীন হাসান ২০০৫ সালে আমেরিকার মূলধারার রাজনীতিতে জড়িয়ে পড়েন। ২০১৮ সনে ডেমোক্র্যাটিক পার্টির প্রিসিং ডেলিগেইট নির্বাচিত হন। ২০০৬ সনে বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটিক ককাস প্রতিষ্ঠাতা করেন। মিশিগান ডেমোক্রেটিক পার্টির সর্বোচ্চ সম্মাননা মার্থিন লুথার কিং অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি ২০২০ থেকে ২০২৪ টানা দুই মেয়াদে মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির এক্সিকিউটিভ কমিটির ৬ষ্ট ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তবে এবারের সম্মেলনে স্টেট সিনেটর কার্টিস হার্টেল ও পরশিয়া রবারসন প্যানেলের সেকেন্ড ভাইস চেয়ারম‍্যন পদে লড়ছেন ড. শাহীন। টপ তিনটি পদে মিশিগানের ৮৩টি কাউন্টির ২০ হাজার ডেলিগেইট ভোট দেবেন। 

ড. শাহীন বলেন, গত নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থীদের বিপর্য়ের মূল কারণগুলো খতিয়ে দেখা হয়েছে। আমরা নির্বাচিত হলে ডেমোক্রেটিক পার্টির প্রতি আমেরিকানদের আস্থার ভিত পুন:প্রতিষ্ঠায় কাজ করে যাবেন। শুধু হোয়াইট হাউজ আর ক্যাপিটাল হিলেই নয়, স্টেট, সিটি ও কাউন্টি প্রশাসনেও ডেমোক্র্যাটিক পার্টির বিজয়ের পথ সুগম করতে হবে। সেই লক্ষ্যে স্টেটের ৮৩টি কাউন্টির ক্লাব, ককাস, ডেমোক্র্যাট ইউনিয়ন ও পেশাজীবি সংগঠনসহ তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। সাংগঠনকে শক্তিশালী করতে সদস্য সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। স্টেট ও স্থানীয় লেভের নির্বাচনে প্রার্থীদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে।   
একজন স্বতন্ত্র প্রার্থী সহ দুটি প‍্যানেলে ৭ জন লড়াই করছেন। কার্টিস হার্টেল-পরশিয়া রবারসন ও হাসান প্যানেলকে স্টেট গভর্নর গ্রিচেন হুইটমার,লোটন গভর্নর গার্লিন 
গিলক্রিসসহ ইউনিয়ন ও বিভিন্ন ক্লাব নেতারা সমর্থন জানিয়েছেন বলে জানান ড. শাহীন। 

কুমিল্লার বুড়িচং উপজেলার সম্ভ্রান্ত পরিবারের সন্তান শাহীন নাজমুল হাসান। তার বাবা অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস ছিলেন কুমিল্লা-৫ আসনের চারবারের এমপি ছিলেন । সেই সুবাদে ছাত্রজীবন থেকেই রাজনীতির প্রতি অনুরক্ত হয়ে পড়েন তিনি।  মিশিগান নর্থভিল সিটির বাসিন্দা ড. শাহীন হাসান পেশায় একজন ইঞ্জিনিয়ার। বিশ্ববিখ্যাত ফোর্ড মোটর কোম্পানির ইঞ্জিনিয়ারিং ম্যানেজার পদে চাকরী করেন। তার স্ত্রী ফারজানা ফেরদৌস জেনারেল ইলেকট্রনিক্স কোম্পানিতে আইট সিকউরিটিতে কর্মরত আছেন। 
ড. শাহীন হাসান ১৯৯০ সালে  উচ্চ শিক্ষার জন্য আমেরিকা আসেন। আন্ডারগ্রেজুয়েশন করেন আইওয়া স্টেটের মর্নিংসাইড ইউনিভার্সিটি থেকে। পরবর্তীতে নেব্রাস্কা লিংকন ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি মর্নিংসাইড ইউনিভার্সিটির ছাত্র সংসদে সরাসরি ভোটে ভিপি এবং ইউনিভার্সিটি অ্যাক্টিভিটিস কাউন্সিলের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া নেব্রাস্কা লিংকন ইউনিভার্টির ১০৭টি দেশের ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্বকারী সংগঠন আইএসও (ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অর্গানাইজেশন) এর দুইবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এছাড়া একই ইউনিভার্সিটির ৩৫ হাজার শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী ছাত্র সংসদের নির্বাচিত সেনেটর ছিলেন।
ড. শাহীন কর্ম জীবনে পেশাগত দক্ষতা প্রদর্শনের পাশাপাশি বসবাসকারী এলাকার বিভিন্ন ভাষা বর্ণের মানুসের সাথে সম্পর্ক নিবিড় করতে সক্ষম হন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য

আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য