আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ

নোয়াখালীতে মাজারে হামলা-ভাঙচুর 

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০১:৪৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ০১:৪৯:১৯ অপরাহ্ন
নোয়াখালীতে মাজারে হামলা-ভাঙচুর 
নোয়াখালী, ২০ ফেব্রুয়ারি (ঢাকা পোস্ট) : নোয়াখালী সদর উপজেলায় তৌহিদি জনতার ব্যানারে একদল লোক হামলা চালিয়ে মাজার গুঁড়িয়ে দিয়েছে। হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে মাজার ভক্তরা জানিয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কালাদরাপ ইউনিয়নে শাহ্সূফী আইুব আলী দরবেশের মাজারে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কালাদরাপ ইউনিয়নের মুন্সির তালুক গ্রামের শাহ্সূফী আইুব আলী দরবেশের মাজারে আজ থেকে তিন দিনব্যাপী ৫৭তম ওরশ অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছিল। একইদিন বিকেলে মাজারের পাশে সোলেমান মার্কেট এলাকায় তৌহিদি জনতার ব্যানারে ওয়াজ মাহফিল করার ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে সকাল থেকে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। বিকেল ৩টার দিকে তৌহিদি জনতার ব্যানারে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে মাজারে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় নারীসহ অন্তত ১০ জন মাজারভক্ত আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ তানভীর ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছার আগেই মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। দুই পক্ষের সাথে কথা বলে এলাকায় শান্তি–শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে কাজ করছে প্রশাসন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে টহল দিচ্ছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের