আমেরিকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা

মাধবপুরে অন্তঃসত্ত্বা তরুণীর মামলায় প্রেমিক গ্রেফতার

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৩ ১১:১৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৩ ১১:১৬:৫০ অপরাহ্ন
মাধবপুরে অন্তঃসত্ত্বা তরুণীর মামলায় প্রেমিক গ্রেফতার
মাধবপুর, (হবিগঞ্জ) ০৫ মে : উপজেলার নোয়াপাড়া চা বাগানে  প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে একাধিকবার  ধর্ষণ করে প্রেমিক। বিয়ের জন‍্য চাপ দিলে কৌশলে নানা টালবাহানা করে  কয়েক মাস এড়িয়ে চলে প্রেমিক রাজীব বোনার্জী। এরই মধ‍্যে ধর্ষিতা তরুণী ৬মাসের অন্তঃসত্ত্বা হয়ে দিশেহারা  সামাজিক ভাবে বিচার চেয়ে প্রেমিকের পরিবারের কাছে অপমান অপদস্ত  হতে হয়েছে তরুনীর পরিবার। অবশেষে প্রতারক প্রেমিকের বিরুদ্ধে গত বৃহস্পতিবার বিকালে থানায় মামলা দিয়েছেন  অন্তঃসত্ত্বা তরুণী। মাধবপুর থানা পুলিশ অভিযুক্ত রাজীব  বোনার্জী (২৪)কে গ্রেফতার করেছে।
নোয়াপাড়া চা বাগানের একজন সর্দার ও পুলিশ সূত্রে জানা গেছে, লালটিলা এলাকার জনৈক চা শ্রমিক কন‍্যা ওই তরুণী নোয়াপাড়ায় একটি ফ্যাক্ট্ররীতে শ্রমিক হিসেবে কাজ করত। একই চা বাগানের  প্রতিবেশী মৃত বিদ‍্যা বোনার্জীর ছেলে রাজীব বোনার্জী ও ওই ফ্যাক্ট্ররীতে শ্রমিকের কাজ করত। কর্মস্থলে আসা যাওয়ার পথে তাদের কথা বার্তা হত। বছর দুয়েক আগে দুজনের মধ‍্যে প্রেমের সম্পর্ক হয়।  গত ৫ অক্টোবর  গভীর রাতে  প্রেমিক   রাজীব কৌশলে জানালা খুলে তার প্রেমিকার শয়ন কক্ষে  প্রবেশ করে তাকে ঝাপটে ধরে।  বিয়ের প্রলোভন দিয়ে  ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। পরে একই কায়দায় তরুণী সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায় আরো কয়েকবার । রাজীব কে তরুনী বিয়ের ব‍্যাপারে কথা বল্লেই আজ না হয় কাল বিয়ে করবে বলে সময় ক্ষেপন করতে  থাকে। এরই মাঝে ওই তরুনীর শারীরিক  পরিবর্তন  দেখা দেয়। তরুনী পুরো বিষয়টি পরিবার ও স্বজনদের অবগত করলে প্রেমিক রাজিবের  মা ভাই কে বিয়ের প্রস্তাব দেয়া হয়। রাজিবের পরিবার বিয়ের প্রস্তাব প্রত‍্যাখান করে উল্টো নিরীহ তরুণীর পরিবার কে হুমকি দেয়। ডাক্তারী পরিক্ষা নিরিক্ষায় ওই তরুণী ৬মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি  বিষয়টি নিয়ে বাগানের পঞ্চায়েত ও সর্দাররা  দুদফা সালিস বৈঠকে বসলেও  রাজীব ও তার পরিবার তরুণী কে বউ হিসেবে স্বীকৃতি দিতে রাজি হয়নি বলে জানান এক চা শ্রমিক নেতা। অবশেষে ওই তরুনী থানায় মামলা করেছেন। মাধবপুর থানা ওসি মুহাম্মদ  আব্দুর রাজ্জাক বলেন, তরুনীর অভিযোগ পাওয়ার পর  বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে। অভিযুক্ত  রাজীব বোনার্জী কে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স