আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

অগ্নি নির্বাপনে পরিকল্পিত পদক্ষেপের দাবিতে প্রতিকী ফায়ার হাইড্রেন্ট মিছিল 

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৩ ১১:১৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৩ ১১:১৮:০৫ অপরাহ্ন
অগ্নি নির্বাপনে পরিকল্পিত পদক্ষেপের দাবিতে প্রতিকী ফায়ার হাইড্রেন্ট মিছিল 
ঢাকা, ০৫ মে : অগ্নি নির্বাপনে পরিকল্পিত পদক্ষেপের দাবিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রতিকী ফায়ার হাইড্রেন্ট মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ মে বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখবেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম সম্পাদক মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য হাসানুজ্জামান চৌধুরী প্রমুখ।
এসময় মোমিন মেহেদী বলেন, যখন মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ-এর ঘোষণা দিয়েছেন, তখন সারা বিশে^র অধিকাংশ দেশে ফায়ার হাইড্রেন্টসহ অগ্নিনির্বাপনে পরিকল্পিত বিভিন্ন ব্যবস্থা থাকলেও বাংলাদেশের চট্টগ্রামে অকেজো ১৭৩ টি ফায়ার হাইড্রেন্ট থাকলেও সারাদেশে হাসপাতালে ফায়ার হাইড্রেন্ট ৪%, বিশ^বিদ্যালয়ে ফায়ার হাইড্রেন্ট ০%
সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ফায়ার হাইড্রেন্ট ০%, গার্মেন্টস-শিল্প কারখানায় ফায়ার হাইড্রেন্ট ০%, বাণিজ্যিক এলাকায় ফায়ার হাইড্রেন্ট ০%, শিল্প এলাকায় ফায়ার হাইড্রেন্ট ০%, আবাসিক এলাকায় ফায়ার হাইড্রেন্ট ০%, কূটনৈতিক অঞ্চলে ০% এমতবস্থায় অনতিবিলম্বে বাংলাদেশের সকল বিভাগ, জেলা ও উপজেলায় ফায়ার হাইড্রেন্ট স্থাপনের পাশাপাশি সক্ষমতার দিক থেকে ফায়ার সার্ভিসকে আরো দৃঢ় করে গড়ে তোলার সাথে সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও কর্তাকে দুর্নীতি থেকে সরে এসে দেশের জন্য নিবেদিত থাকার আহবান রইলো।
নতুনধারার রাজনীতিকগণ এসময় একটি অগ্নিকাণ্ডরোধে করণীয় নিয়ে আরো বলেন, নির্মম অগ্নিকাণ্ডে যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কোন সময় নিঃস্ব হয়ে যেতে পারে কেবলমাত্র পরিকল্পিত পদক্ষেপের অভাবে। আর তাই আমরা চাই শহর-নগর-গ্রামে পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হোক।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০