আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

মিশিগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৩:৩০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৩:৩০:৩৭ পূর্বাহ্ন
মিশিগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 
ওয়ারেন, ২২ ফেব্রুয়ারী :  মিশিগানে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর মধ‍্য দিয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছেন মিশিগানে বসবাসরত বাংলাদেশি- আমেরিকানরা। ৩ টি স্থানে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব মিশিগান তাদের সংগঠনের মেডিসন হাইটসের অফিস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন কয়েকটি সামাজিক সংগঠন। এ সময় শহিদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

অস্থায়ী শহীদ মিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের অব মিশিগান, যুক্তরাষ্ট্র সহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসেন যথাক্রমে-বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম),হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন, মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগান,
হবিগঞ্জ সদর সমিতি, চুনারুঘাট সমিতি মিশিগান।
এছাড়া মিশিগানের হ্যামট্রাম্যাক সিটি হলে অস্থায়ী শহিদ মিনারে সিটি কাউন্সিল সহ কয়েকটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন সিটি মেয়র আমির গালিব, কাউন্সিলর আবু মুসা, সিটির পুলিশের প্রধান জামেল আলতাহেরী, সিটির অন্যান্য অফিসিয়ালসহ সামাজিক নেতৃবৃন্দ।

এছাড়া ইউনিভার্সিটি অব মিশিগানে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন অর্গানাইজেশন অব বাংলাদেশি স্টুডেন্টদের ব্যানারে ক্যাম্পাসে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন শিক্ষার্থীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সহ- সভাপতি- লুৎফুল বারী নিয়ন এর সভাপতিত্বে,সংগঠনের উপদেষ্টা মিল্টন বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন- অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান,অতিরিক্ত সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিনুর রশিদ চৌধুরী কাপ্তান, জিনাত বেগম, মোহাম্মদ আফতাব,  রেজাউল করিম চৌধুরী, ঈসা সালাউদ্দিন, আশিক রহমান,  শফিক রহমান, তোফায়েল রেজা সোহেল, সৈয়দ মতিউর রহমান শিমু , আলী আহমেদ ফারিস, খালেদ শাহীন, মামুনুল হুদা খান, মোহাম্মদ সাইদুল হক, মাহফুজ শাহীন, সৈয়দ মশিউর রহমান রুমন, মুজিবুর রহমান,  নূর মোহাম্মদ, শাহীন হায়দার, মোঃ মাহবুব, খসরু রহমান, বাপ্পি , হিমু , আতিফ রহমান, নিশাত রহমান, আমারা সৈয়দা, আমান সৈয়দ, সাফিয়া আফতাব, ইসরা আফতাব সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাইবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ