আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি  সভা ও মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ১১:৩৩:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ১১:৩৩:১০ পূর্বাহ্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি  সভা ও মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠিত
লন্ডন, ২২ ফেব্রুয়ারী :  বিলেতের বাঙালি সাংবাদিকদের বৃহৎ অর্গানাইজেশন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির কার্যকরী কমিটির সভা ও মহান শহীদ দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় পূর্ব লন্ডনের পিউর চাই এর কনফারেন্স হলরুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জগন্নাথপুর টাইমস এর সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইকরা টিভির উপস্থাপক কবি সাংবাদিক মিজানুর রহমান মীরুর পরিচালনায় মহান শহীদ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদদের স্মৃতির প্রতি এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠানের প্রথম পর্বে রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত সদস্যদের ব্যাপক আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
ইসি কমিটির আলোচনায় অংশ নেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সত্যবাণীর রিপোর্টার আনসার আহমদ উল্লাহ, সাবেক সভাপতি বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, সহ সভাপতি সত্যবাণীর ক্রীড়া প্রতিবেদক জামাল খান, সহসভাপতি বিশ্ববাংলা নিউজ২৪ এর সম্পাদক সাহেদা রহমান, সহ সভাপতি ডিবিসি নিউজের লন্ডন প্রতিনিধি জুবায়ের আহমদ, এসিসটেন্ট সেক্রেটারী ইউকেবাংলা গার্ডিয়ানের ম্যাগাজিনের এসিসটেন্ট এডিটর এসকেএম আশরাফুল হুদা, ট্রেজারার ভোরের কাগজের যুক্তরাজ্য প্রতিনিধি আজিজুল আম্বিয়া, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী- ভয়েস অব টাওয়ার হ্যামলেটস এর সম্পাদক মুহাম্মদ সুয়েজ, ইভেন্ট ম্যানেজম্যান্ট সেক্রেটারী ইমরান মাহমুদ, রেডটাইমস এর আসমা মতিন, রেডটাইমস এর ইমদাদুন খান, সাংবাদিক শাকিল আহমদ সোহাগ ও ইউকে বিডি টিভির আব্দুল মমিন প্রমুখ।
দ্বিতীয় পর্বে মহান শহীদ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় অংশ নেন সাংবাদিক আনসার আহমদ উল্লাহ, গবেষক সাংবাদিক মতিয়ার চৌধুরী। একুশের কবিতা আবৃত্তিতে অংশ নেন- স্মৃতি আজাদ, হাফসা ইসলাম, ইমদাদুন খান ও আসমা মতিন।
একুশের আলোচনায় বক্তারা বলেন- ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি বিশেষ দিন। ১৯৫২ সালের এ দিনে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, সফিক, আবুল সহ নাম না জানা অনেকে।
২১শে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ সব বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সুপরিচিত। বাঙালির ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ ঘোষণা দেয় প্রতিবছর ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। তারি ধারিবাহিকতায় রিপোর্টার্স ইউনিটির আজকের এই আলোচনা বিদেশের মাটিতে সার্থক হয়ে উঠুক।
বক্তারা আরো বলেন- পৃথিবীর সকল মাতৃভাষা রক্ষায় আমাদের কাজ করতে হবে। আমাদের মাতৃভাষা বাংলা সর্বত্র শুদ্ধ চর্চা করতে হবে। বিলেতে আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলা ভাষার প্রতি পরিচয় করিয়ে তুলতে হবে, শেকড়কে জানাতে হবে। এরজন্য সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিজস্ব শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চ্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে হবে। ভিনদেশীদের মাঝে সাহিত্য সংস্কৃতি তুলে ধরতে হবে। পৃথিবী জুড়ে নিজের ভাষাকে উচ্চ আসনে আসীন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ

প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ