আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

ওরসকে কেন্দ্র করে মাধবপুরে বিএনপির দুই গ্রুপের  সংঘর্ষে আহত ২০ 

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ১১:৩৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ১১:৩৮:০৫ পূর্বাহ্ন
ওরসকে কেন্দ্র করে মাধবপুরে বিএনপির দুই গ্রুপের  সংঘর্ষে আহত ২০ 
মাধবপুর, (হবিগঞ্জ) ২২ ফেব্রুয়ারী : মাধবপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় বিএনপির স্থানীয় একটি কার্যালয়। শুক্রবার রাতে উপজেলার কালিকাপুর বাজারে এ ঘটনা ঘটে। ওরস পালনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহতেরা হলেন- অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল (৪২), মোশাহিদ (৪২), সাজু (৩২), সাদেক (৩২), মামুন (২৩), হুদয় (২০), রাহুল (২৫), ইব্রাহিম (৪০), সোহেল (২৫), আবু কালাম (৩০), জামিল চৌধুরি, মনির (২৩), তানভির (২২) ও সোহান (২৪)। বাকি আহত সাতজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ওরস পালনকে কেন্দ্র করে শুক্রবার রাত ৮টার দিকে বাঘাসুরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল ও যুবদলনেতা নজরুল গাজীর লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে কয়েক দফায় ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় স্থানীয় বিএনপির একটি অফিস ভাঙচুর চালানো হয়। ভাঙা হয় বিএনপির শীর্ষ নেতৃত্বের ছবি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি অফিস ভাঙচুরের জন্য পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে দুপক্ষ।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় কেউ এখনো অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স