আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

ডিয়ারবর্নে রোড রেজের জেরে নারী চালককে গুলি করে হত্যা

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ১২:২৫:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ১২:২৫:০৪ পূর্বাহ্ন
ডিয়ারবর্নে রোড রেজের জেরে নারী চালককে গুলি করে হত্যা
ডিয়ারবর্ন, ২৩ ফেব্রুয়ারী : গত শুক্রবার রাতে  ডিয়ারবর্ন ও ডেট্রয়েট সীমান্তে বন্দুকধারীর গুলিতে ১৯ বছর বয়সী এক তরুণী নিহত হয়েছেন। ডিয়ারবর্ন পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে টায়ারম্যান অ্যাভিনিউ ও ওয়েস্ট মোরো সার্কেলের সংযোগস্থলে এ ঘটনা ঘটে। ডিয়ারবর্ন পুলিশ ঘটনাটি তদন্ত করছে। 
ডিয়ারবর্ন পুলিশ জানিয়েছে, তাদের হেফাজতে তিনজন 'স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি' রয়েছে। তারা জনগণকে এই ঘটনার সাথে প্রাসঙ্গিক অতিরিক্ত তথ্য সরবরাহ করার আহ্বান জানাচ্ছে। 
তদন্তকারীরা বলছেন, ওয়ারেন অ্যাভিনিউ ও সাউথফিল্ড ফ্রিওয়ের কাছে সন্ধ্যার দিকে রোড রেইজ পরিস্থিতির কারণে গোলাগুলির ঘটনা ঘটে। দুই চালকের একজন ২০১৫ সালের একটি সাদা ক্রাইসলার ২০০ এবং ২০১৮ সালের কালো রঙের গ্র্যান্ড চেরোকি গাড়ি চালাচ্ছিলেন। পুলিশের ধারণা,  'রোড রেইজ সিচুয়েশন'-এর জেরে লাইসেন্স প্লেটের তথ্য পাওয়ার চেষ্টায় ওই নারী ক্রাইসলারকে অনুসরণ করে টায়ারম্যান অ্যাভিনিউ ও সাউথফিল্ড সার্ভিস ড্রাইভে যান। দুটি গাড়িই যখন টায়ারম্যান অ্যাভিনিউ এবং ওয়েস্ট মোরো সার্কেলের সংযোগস্থলে পৌঁছেছিল, তখন ক্রাইসলার শায়েন স্ট্রিটের দিকে ঘুরে যায় এবং জিপকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করে। এর মধ্যে একটি গুলি জিপের উইন্ডশিল্ড ভেদ করে ওই নারীর গায়ে লাগে বলে জানিয়েছে পুলিশ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ওই নারীর গাড়িতে থাকা দুই নারী যাত্রী আহত হননি। 
ডিয়ারবর্ন পুলিশ প্রধান ইসা শাহিন বলেন, 'আমাদের কমিউনিটিকে ছিন্নভিন্ন করে দেওয়া এই কাণ্ডজ্ঞানহীন সহিংসতায় আমরা হতবাক ও বিচলিত। ডিয়ারবর্ন পুলিশ এই ভয়াবহ ঘটনার তদন্ত চালিয়ে যাবে এবং সন্দেহভাজন অপরাধীদের বিচারের আওতায় আনবে। যাদের কাছে এই অপরাধের বিষয়ে তথ্য আছে তাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তথ্য সহ যে কাউকে ডিয়ারবর্ন পুলিশ বিভাগের 313-943-2225 এই নম্বরের সাথে যোগাযোগ করতে বলা হযেছে। ডিয়ারবর্নের মেয়র আবদুল্লাহ হাম্মুদ বলেন, 'নিহতদের প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা রইল, যারা এই মর্মান্তিক ক্ষতিতে শোকাহত এবং নিঃসন্দেহে এই ঘটনায় চিরকাল ক্ষতবিক্ষত হবে। এটি বৃহত্তর ডিয়ারবর্ন সম্প্রদায়ের জন্য একটি অসাধারণ এবং বেদনাদায়ক ক্ষতি। আমি ডিয়ারবর্ন, ডেট্রয়েট এবং মিশিগান রাজ্য পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানাই যারা শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে সাড়া দিয়েছেন এবং সহায়তা করেছেন। আমার পূর্ণ বিশ্বাস আমাদের পুলিশ বিভাগ এই ঘটনার যথাযথ তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি