আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার

মিশিগানে ড. শাহীন হাসান ডেমোক্র্যাটিক কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ার নির্বাচিত 

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন
মিশিগানে ড. শাহীন হাসান ডেমোক্র্যাটিক কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ার নির্বাচিত 
ডেট্রয়েট, ২৪ ফেব্রুয়ারী : মিশিগান স্টেট ডেমোক্রেটিক পার্টির এক্সিকিউটিভ কমিটির বাংলাদেশি-আমেরিকান ড. শাহীন নাজমুল হাসান সেকেন্ড ভাইস চেয়ার নির্বাচিত হয়েছেন। শনিবার ডেট্রয়েট ম‍্যারিয়েট রেনেসাঁ সেন্টারে দিনভর অনুষ্ঠিত হয় ডেমোক্র্যাটিক পার্টির সম্মেলন। এতে মিশিগান স্টেটের ৮৩টি কাউন্টির ডেমোক্র্যাট রাজনীতিবিদ সহ কয়েক হাজার নেতাকর্মীদের সমাগম ঘটেছে।
সম্মেলনকে সামনে রেখে পার্টির গুরুত্বপূর্ণ তিনটি পদে একজন স্বতন্ত্রসহ দুটি প্যানেলে ৭ জন প্রার্থী জোরেশোরে লড়াইয়ে নেমেছিলেন। তবে নিয়ম অনুসারে ১২৭০ জন ভোটারের সমর্থন স্বাক্ষর সংগ্রহ করে ব‍্যালট ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। প্রতিদ্বন্দ্বী এলবিজে ইউলিয়ামস প‍্যানেল ১২৭০ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে ব্যর্থ হন। একই কারণে স্বত্বন্ত্র প্রার্থী ক্যাথিব্যাথ ডেইভিসের প্রার্থিতা বাতিল হয়। 
এদিকে ১৮০০ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে মনোনয়নপত্র জমা দেন কার্টিস হার্টেল, পরশিয়া রবার্সন ও ড. হাসান প্যানেল। প্রতিদ্বন্দ্বি প্যানেল পর্যন্ত স্বাক্ষর সংগ্রহ করতে না পারায় পার্টির গঠনতন্ত্র অনুসারে কন্ঠ ভোট অনুষ্ঠিত হয়। ডেইলিগেটরদের কন্ঠ ভোটে কার্টিস কার্টেল প‍্যানেল নির্বাচিত হন। এসময় এলবিজে ইউলিয়ামসহ তার প‍্যানেলের সবাই সমর্থন ও অভিনন্দন জানান বিজয়ী প্যানেলকে।   

দলটির চেয়ার পদে স্টেট সিনেটর কার্টিস হার্টেল, মহিলা ভাইস চেয়ার পদে পরশিয়া রবার্টসন ও সেকেন্ড ভাইস চেয়ার পদে ড.শাহীন নাজমুল হাসান প‍্যানেল নির্বাচনে অংশ নেন। সেকেন্ড ভাইস চেয়ার পদটি ডেমোক্রেটিক পার্টির শীর্ষ তিনটি পদের মধ্যে একটি।  মিশিগান নর্থভিল সিটির বাসিন্দা শাহীন হাসান পেশায় একজন ইঞ্জিনিয়ার। চাকরি করেন 
জেনারেল মোটর কোম্পানির ইঞ্জিনিয়ারিং ম্যানেজার পদে। 
শাহীন হাসান ১৯৯০ সালে উচ্চ শিক্ষার জন্য আমেরিকা আসেন। আইওয়া মর্নিংসাইড ইউনিভার্সিটি থেকে আন্ডারগ্রেজুয়েশন করার পর নেব্রাস্কা লিংকন ইউনিভার্সিটি থেকে মাস্টাস ডিগ্রি লাভ করেন। পিএইডি ডিগ্রি লাভ করেন মিশিগান ওয়েইন স্টেট ইউনির্ভাসিটি থেকে। তিনি ২০০৫ সালে আমেরিকার মূলধারার রাজনীতে জড়িয়ে পড়েন।
কুমিল্লার বুড়িচং উপজেলার সন্তান ড.শাহীন হাসান। তার বাবা অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা মো.ইউনূস ছিলেন কুমিল্লা-৫ আসনের এমপি। সেই সুবাদে ছাত্রজীবন থেকে রাজনীতির প্রতি অনুরক্ত হয়ে পড়েন শাহীন হাসান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ