আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

পবিত্র শিবরাত্রি আজ

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০৭:৩৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০৭:৩৮:৪২ অপরাহ্ন
পবিত্র শিবরাত্রি আজ
ওয়ারেন, ২৫ ফেব্রুয়ারী :  আজ সনাতন হিন্দু ধর্মালম্বীদের মহা শিব রাত্রি বা পবিত্র শিব চতুর্দশী তিথি। আজ ও কাল, দুইদিন ধরেই শিবরাত্রির তিথি পালন করা হবে। ভক্তদের কাছে শিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এইদিন দেবাদিদেব মহাদেবের আরাধনায় মেতে ওঠেন দেশবিদেশের ভক্তরা। তাঁদের বিশ্বাস এই বিশেষ তিথিতে মহাদেব সন্তুষ্ট হলে সকল মনস্কামনা পূরণ করেন। এই বিশেষ তিথিতে ভক্তরা সারাদিনব্যাপী উপবাস পালন করে এবং বিশ্বজুড়ে বিভিন্ন মন্দিরগুলিতে পূজা করা হয়। ভক্তরা সাধারণত শিবলিঙ্গে দুধ, বেলপাতা নিবেদন করেন এবং মোক্ষ প্রার্থনা করেন।
শিব মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে সৃষ্টি-প্রলয় মহা তান্ডব মৃত্যু এই রাত্রে করেছিলেন। আবার এই রাতেই শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল। আজকের দিনে এই শিবরাত্রি পালনের জন্য সারাবছর ধরে সকলে মুখিয়ে থাকে। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকেন। সনাতন ধর্মের মানুষের এক মহাব্রতানুষ্ঠান “শিব চর্তুদশী”। শিবভক্তদের কাছে মহা শিবরাত্রির গুরুত্ব অপরিসীম। 
শিব পুরান অনুসারে ভক্তিভরে সব আচার-অনুষ্ঠান মেনে শিবরাত্রির ব্রত পালন করলে দেবের দেব মহাদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। তাই প্রতি বছর পূণ্যার্থীরা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি ব্রত পালন করে থাকেন। আবার অনেকের বিশ্বাস, এদিন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে শক্তি বাড়ে। অবিবাহিত নারী-পুরুষরা মনোবাসনা পুরণের জন্য উপবাসের মাধ্যমে শিব চর্তুদশীর ব্রত পালন করেন। অনেকে সারাদিন ফল ও দুধ খেয়ে থাকেন, অনেকে আবার পুরো ২৪ ঘণ্টা খাবার তো দূরের কথা, এক ফোঁটা জলও মুখে দেন না। হিন্দু পুরাণ অনুসারে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি পালন করলে রজোঃগুণ ও তমঃগুণ নিয়ন্ত্রণে থাকে। 
যারা শিবরাত্রি ব্রত করেন পরদিন তাদের অবশ্যই পারণ করতে হবে। এইদিন মহাদেবকে অন্ন নিবেদন করে পারণ মন্ত্র উচ্চারণ করে উপোস ভঙ্গ করতে হয়।
 শিবরাত্রির পারণ মন্ত্র 'সংসার ক্লেশদগ্ধস্য ব্রতেনানেন শঙ্কর। প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদোভব।
এদিকে রাজ্যের ওয়ারেন সিটির শিব মন্দির-টেম্পল অব জয়ে আজ তিথি অনুযায়ী পালিত হবে মহা শিবরাত্রি। মিশিগান কালিবাড়ি এবং রাধাকৃষ্ণ মন্দিরে  আগামীকাল পালন করা হবে এই বছরের মহা শিবরাত্রি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স