আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

এসএসসি ’৯১ সিলেট বিভাগীয় বন্ধুদের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০১:১৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০১:১৭:১৮ অপরাহ্ন
এসএসসি ’৯১ সিলেট বিভাগীয় বন্ধুদের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা
সিলেট, ২৬ ফেব্রুয়ারী : জীবনের চলার পথে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই। কেউ আসে, আবার কেউ চলে যায়। কিন্তু এমন অনেকেই আমাদের জীবনে এমনভাবে গেঁথে যায় তাদের বাদ দিয়ে নিজের অস্তিত্ব ভাবাই যায় না। আর তারা হলো আমাদের স্কুল/কলেজ জীবনের বন্ধু। গতকাল মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিলেটের ঐতিহ্যবাহী হেরিটেজ রেষ্টুরেণ্টে এসএসসি ’৯১ সিলেট বিভাগীয় বন্ধুদের সৌজন্যে এক মিলন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে বন্ধুদের মধ‍্যে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী বন্ধু মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ রাজী, সেলিম সিদ্দিক, রোমান আহমদ চৌধুরী, তারেক আহমদ ছানু, আতিক খাঁন, দুদু মোহাম্মদ, উৎফল বড়ুয়া, সিআইডি রিপন কুমার দে, মাহবুব লস্কর, নাজমুন নাহার স্বপ্না, দিলরুবা চৌধুরী, এডভোকেট আবু তাহের, এডভোকেট সলমান আহমদ, এডভোকেট তাজুল ইসলাম, মঈন উদ্দিন(সভাপতি সিলেট জেলা প্রেসক্লাব), শাহ হান্নান, নুরুল আমিন, সালমান আহমদ, বিধু ভুষন দাস,মামুন আহমদ, ইশতিয়াক আহমদ সুহেল, মনোহর হুসেন রাজীব, কামরুজ্জামান মুরাদ, লাপাজ আল মাহমুদ,সরোওয়ার হুসেন সেলিম, বিজিত কুমার আচার্য, মোঃ মাহতাব উদ্দিন, সিমিন চৌধুরী, মাসুদ আহমদ, সিব্বির আহমদ, কয়েস আহমদ, আব্দুল জলিল ছালেক, আবুসালেহ মোঃ শওকতুল ইসলাম ও মোঃ ফয়ছল আহমদ প্রমুখ। অনুষ্ঠানের এক পর্যায়ে দেশ-বিদেশে অবস্থানরত ‘৯১ বন্ধুদের মধ্যে বিশেষ বিশেষ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন‍্যে কয়েকজন বন্ধুদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৯১ বন্ধুরা যৌথভাবে সংগীত পরিবেশন করেন এবং সিলেটের বরেণ্য শিল্পীদের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি