আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

বৃটেনের কার্ডিফ বাংলা স্কুলে ভাষা সংগ্রামের অহংকারের ৭৩ বছর পালিত

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ০১:৩৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ০১:৩৮:৩৮ অপরাহ্ন
বৃটেনের কার্ডিফ বাংলা স্কুলে ভাষা সংগ্রামের অহংকারের ৭৩ বছর পালিত
কার্ডিফ, ২৭ ফেব্রুয়ারী : গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত, মাল্টিকালচারেল,ও মাল্টিন্যাশনালের বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের শাহজালাল বাংলা স্কুলে ভাষা সংগ্রামের অহংকারের ৭৩ বছর পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার  (২৭ শে ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকায় শাহজালাল কালচারাল সেন্টারে কবিতা আবৃত্তি  ও এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  
কার্ডিফ বাংলা স্কুল কমিটির সেক্রেটারি কমিউনিটি লিডার  সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর  সভাপতিত্বে এবং স্কুল কমিটির ট্রেজারার এস এ খান লেনিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় 
শাহজালাল মসজিদ কমিটির সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যাবসায়ী আনা মিয়া, স্কুল কমিটির সাবেক সভাপতি আক্তার উজ্জামান কুরেশি নিপু, আব্দুল মুমিন, শেখ আতিকুজ্জামান ও স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত বক্তব্য রাখেন। 
ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কার্ডিফ বাংলা স্কুল কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর বলেন, আমাদের ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাবার পর অমর একুশের চেতনা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা জোগাচ্ছে। অন্যান্য বক্তারা বলেন, ব্রিটেনে বেড়ে উঠা নব প্রজন্মের সন্তানদেরকে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবময় অধ্যায় তুলে ধরতে ও বাংলা ভাষা সম্মন্ধে সম্মক ধারণা প্রদানের লক্ষ্যে বাংলা স্কুলে পাঠানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন। বক্তারা এজন্য কমিউনিটির সবাইকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির