আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

সিলেটে  রমজানে যানজট  নিরসন এবং আইন শৃঙ্খলা  নিয়ন্ত্রণ সংক্রান্ত সমন্বয় সভা 

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০২:১৪:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০২:১৪:১৩ পূর্বাহ্ন
সিলেটে  রমজানে যানজট  নিরসন এবং আইন শৃঙ্খলা  নিয়ন্ত্রণ সংক্রান্ত সমন্বয় সভা 
সিলেট, ২৮ ফেব্রুয়ারী : সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর কনফারেন্স রুমে আসন্ন মাহে রমজান উপলক্ষে যানজট নিরসনে যানবাহন চলাচলের মূল সড়ক হকারমুক্ত রাখা এবং সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্তে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি এসএমপি’র পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম সেবার সভাপতিত্বে আয়োজিত এই সভায় সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় সিলেট মেট্রোপলিটন এলাকার সার্বিক নিরাপত্তা, ব্যাংক ও শপিং মলের নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
পুলিশ কমিশনার সভায় বলেন, আসন্ন রমজান মাসে ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির অপতৎপরতা রোধে পুলিশি টহল বৃদ্ধি অব্যাহত আছে। তিনি হকার উচ্ছেদ প্রসঙ্গে বলেন, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে, তবে এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। শপিং মলগুলোর সামনে এবং আশপাশে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েনের প্রয়োজনীয়তা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
এছাড়া, অবৈধ পার্কিং বন্ধে সচেতনতা সৃষ্টির জন্য পুলিশ কমিশনার সকলকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, নাগরিকদের অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং সকলের আন্তরিক সহযোগিতায় রমজান মাস সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই সিলেট, RAB-9, ৩৪ বীর, বাংলাদেশ সেনাবাহিনী সিলেট, সিলেট সিটি কর্পোরেশন, সিভিল সার্জন সিলেট প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট, উপজেলা আনসার ভিডিপি, বিআরটিএ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট, দোকান মালিক সমিতি সিলেট, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতি সিলেট, কালিঘাট ও মহাজনপট্টি ব্যবসায়ী সমিতি, বন্দর বাজার রাজা জিসি মার্কেট ব্যবসায়ী সমিতি, লালদিঘী হকার্স মার্কেট সিলেট, লালবাজার কাচা মার্কেট সিলেট, কাজীরবাজার মাছ বাজার, নোয়াব আলী মার্কেট কাচাবাজার সোবাহীঘাট সিলেট, ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেট সোবহানীঘাট সিলেট, বাস মালিক সমিতি কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেট, বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সিলেট, ট্রাক, কভার্ডভ্যান, মালিক সমিতি সিলেট, ট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়ন সিলেট, সিএনজি শ্রমিক ইউনিয়ন সিলেট, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সি, টেক্সিকার, মালিক সমিতি সিলেট, লেগুনা, ইউম্যান হুলার চালক, শ্রমিক ইউনিয়ন সমিতি সিলেট, ব্যবসায়ী সমিতি লালদিঘীরপাড়, সিলেট জেলা বাস, মিনিবাস, সিএনজি মালিক সিমিতি সিলেট, এলিগেন্ট শপিং মল জিন্দাবাজার সিলেট,মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ, নয়া সড়ক বিজনেস এসোসিয়েশণ, কুমারপাড়া ব্যবসায়ী সমিতি এর প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০