আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার

সিলেটে ‘দশ টাকায় অন্ন’ সত্যিই প্রশংসনীয় -পুলিশ কমিশনার

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০৪:২৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৪:২৫:৩৫ অপরাহ্ন
সিলেটে ‘দশ টাকায় অন্ন’ সত্যিই প্রশংসনীয় -পুলিশ কমিশনার
সিলেট, ২৮ ফেব্রুয়ারী : সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার রেজাউল করিম-পিপিএম-সেবা বলেছেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত হওয়া একটি মহৎ কাজ। সেবার মানসিকতা নিয়ে যারা এগিয়ে আসে, তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। সিলেট সোসাইটি মেহমান খানার উদ্যোগ ‘১০ টাকায় অন্ন’ সত্যিই প্রশংসনীয়। এই ধরনের কার্যক্রম সমাজে সম্প্রতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়। তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। আমরা জনগণের সেবায় কাজ করছি। সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তবে শুধুমাত্র আইন প্রয়োগ করে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব নয়। আমাদের প্রয়োজন সামাজিক সচেতনতা ও পারস্পরিক সহমর্মিতা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর রেজিষ্ট্রারী মাঠে সিলেটের বৃহত্তম সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন সিলেট সোসাইটি মেহমান খানার ১০ টাকায় অন্ন প্রকল্পের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ছিন্নমূল  ৫’শত জনের মধ্যে দুপুরের খাবার খাওয়ানো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 
সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল করিম শিকদার ও সহ সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ কবির এর যৌথ  উপস্থাপনায় প্রধান আলোচকের বক্তব্যে, সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খাঁন বলেন, সিলেট সোসাইটির মেহমান খানার ‘১০ টাকায় অন্ন’ প্রকল্প  একটি মহতি উদ্যোগ। সোসাইটির নেতৃবৃন্দ নিজেদের শ্রম ও টাকা দিয়ে ছিন্নমূল মানুষের পাশে দাড়াচ্ছেন যাহা প্রশংসার দাবি রাখে। এই উদ্যোগের ফলে অসহায় মানুষেরা একবেলা পেট ভরে ভালো খাবার খেতে পারছে।  সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বিত্তশালী মানুষেরা সহযোগিতার হাত বাড়ালে এই সংগঠন অনেক দুর এগিয়ে যাবে।  
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সংগঠনের উপদেষ্টা কবি অধ্যক্ষ কালাম আজাদ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক সিলেট সোসাইটি মেহমান খানার চেয়ারম্যান ডাক্তার জহিরুল ইসলাম অচীনপুরী, বালাগঞ্জ ও জকিগঞ্জ সরকারি হাসপাতালের অব: টিএইচও ডাক্তার সিরাজুল ইসলাম খাঁন, এসএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর  মো. শাহরিয়ার আলম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল। 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,সিলেট সোসাইটির উপদেষ্টা মাওলানা রেজাউল করিম জালালী, কমলযোদ্ধা লিয়াকত আলী খান,উপদেষ্টা ও সমন্বয়কারী রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, মহানগর বিএনপির সহ সভাপতি  সাদিকুর রহমান সাদিক, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ  মো. জিয়াউল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর তালুকদার, সিলেট ইলেকট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, আসক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাকিব আলম মাহমুদ,সিলেট সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ডাক্তার কামরুল ইসলাম, সোসাইটির মৌলভীবাজার  কমিটির আহবায়ক ড. আবু তাহের, সুনামগঞ্জ কমিটির আহবায়ক আব্দুল জব্বার শাহী, কমিটির সহ সভাপতি ফখরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সার্জন,অর্থ সম্পাদক এম সাইফুর রহমান, আসাদ উদ্দিন,আধুনিক হাসপাতালের পরিচালক সমাজ সেবী রোটারিয়ান কয়েছ আহমদ, ধীরেন্দ্র চন্দ্র মল্লিক,  সেলিম মো. আব্দুর রব, জুবের আলম চৌধুরী, মো. শরীফ আহমদ, সিলেট সোসাইটি স্টুডেন্ট ইউনিটের সভাপতি জুলকার নাইন সাইরাস, সাধারন সম্পাদক তাওহিদ জাহান চৌধুরী,স্টুডেন্ট ইউনিট নেতা কামরুজ্জামান, বিষ্ণু রবী দাস, তারেক জাহান চৌধুরী, সাইদুল ইসলাম, সাব্বির হোসেন, আব্দুল্লাহ, শাহরিয়ার আহমদ, জাইদুল ইসলাম, বাবলু আহমদ, রুহুল, তাহমিদ আহমদ, কবির, তারেক, তাওহীদ,তাহের আহমদ, আরিফুল ইসলাম, মো. সামাদ হোসেন সজিব, আল শাহরিয়ার জিদান, মো. মঞ্জু খান, মেহদী জাহান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা রেজাউল করিম জালালী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ