আমেরিকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়, বাতিল খনিজ চুক্তি

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০৪:০১:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০৪:০১:১৪ পূর্বাহ্ন
ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়, বাতিল খনিজ চুক্তি
ওয়াশিংটন, ১ মার্চ : হোয়াইট হাউসে ওভাল অফিসে হওয়া বৈঠকে তীব্র বাদানুবাদে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠক শেষ না করেই হোয়াইট হাউস ছাড়েন ইউক্রেনের প্রেসিডেন্ট। 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান কীভাবে সম্ভব, সেই লক্ষ্যে গতকাল শুক্রবার বৈঠক চলছিল। পাশাপাশি আলোচনায় ছিল ইউক্রেনের সমৃদ্ধ খনিজ ভাণ্ডারও। এবিষয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে গতকাল মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দিলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে হলে কিছু আপস করতে হবে ইউক্রেনকে। যা নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকেই বাদানুবাদ হয় দুই রাষ্ট্রনেতার। 
হোয়াইট হাউস সূত্রে দাবি, ট্রাম্প জেলেনস্কিকে জানিয়েছেন, তিনি নিরপেক্ষ থেকে দু’দেশের মধ্যে মধ্যস্থতা করতে চান। তবে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হলে খানিকটা আপস করতে হবে ইউক্রেনকে। সূত্রের খবর, ট্রাম্পের এই কথায় শুরু হয় বাদানুবাদ। ট্রাম্পের কথায়, চুক্তিবদ্ধ না হলে ইউক্রেনের সঙ্গে থাকবে না আমেরিকা। একাই তাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। তবে জেলেনস্কিও স্পষ্ট জানিয়েছেন, তাঁরা কোনওরকম সমঝোতায় রাজি নয়। এদিকে উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই ইউক্রেন প্রেসিডেন্টের উদ্দেশে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘আপনাকে আমেরিকার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা উচিত।’ তার উত্তরে জেলেনেস্কি বলেন, ‘অনেকবার আমেরিকার প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়েছি।’ যদিও শেষ পর্যন্ত বৈঠক থেকে কোনও রফাসূত্র বের হয়নি বলে জানা গিয়েছে। বাতিল হয়ে যায় যৌথ সাংবাদিক বৈঠকও। এরপরই হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে আসেন জেলেনেস্কি।
এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘শান্তির জন্য সত্যিই জেলেনস্কি প্রস্তুত থাকলে তিনি আবার হোয়াইট হাউসে আসতে পারেন।’ এক্স হ্যান্ডেলে জেলেনেস্কি লিখেছেন, ‘ধন্যবাদ আমেরিকা। ইউক্রেনে ন্যায্য অধিকার ও দীর্ঘস্থায়ী শান্তি দরকার। আমরা ঠিক সেই জন্য কাজ করছি।’  খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি