আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

মাধবপুরে গাঁজাসহ ৩ মাদককারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০১:৫১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০১:৫১:০৯ অপরাহ্ন
মাধবপুরে গাঁজাসহ ৩ মাদককারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব
মাধবপুর, (হবিগঞ্জ) ২ মার্চ : উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ রোববার (২ মার্চ) র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তিতের মাধ্যমে নিশ্চিত করেছেন। 
বিজ্ঞপ্তিতে তিনি জানান,  গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার ( ১ মার্চ) দিবাগত রাতে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, মাধবপুর উপজেলার উত্তর বেজুরা গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে মোঃ সিফাত আলী (৪০), সুলতানপুর গ্রামের মৃত মিয়াব আলীর ছেলে  মোঃ আনোয়ার মিয়া ( ৩২ ) ও মুরাদপুর গ্রামের রবিউল মিয়ার ছেলে মোঃ আলমগীর মিয়া (২৫)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি