আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি

নাগরিক সমাজের পক্ষ থেকে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ প্রক্রিয়া থেকে সরে আসার দাবি 

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০১:৫২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০১:৫২:০৫ অপরাহ্ন
নাগরিক সমাজের পক্ষ থেকে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ প্রক্রিয়া থেকে সরে আসার দাবি 
হবিগঞ্জ, ২ মার্চ : হবিগঞ্জের মেডিকেল কলেজ বন্ধ প্রক্রিয়া থেকে সরে এসে অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত ও নাগরিক সুবিধায় এটিকে সম্পৃক্ত করার আহবান জানানো হয়েছে।
বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য) অধ্যাপক ডা: মো: সায়েদুর  রহমান এর সঙ্গে সাক্ষাৎ করে নাগরিক সমাজের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।
আজ রবিবার (২ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, ঢাকাস্থ হবিগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক ডা: কামরুল হাসান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক (সাবেক অতিরিক্ত সচিব) আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্রেড ১) আবু তাহের মুহাম্মদ জাবের, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।
প্রতিনিধি দল বিশেষ সহকারীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। এ সময় হবিগঞ্জবাসীর স্বার্থে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের গুরুত্ব তুলে এটির বন্ধ প্রক্রিয়া থেকে সরে এসে এর স্থায়ী ক্যাম্পাস, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবী জানান।
প্রতিনিধিদিল বলেন, চিকিৎসা সেবার সুযোগ সুবিধা কম থাকার পরও ভৌগলিক কারণ এবং ভালো যোগাযোগ ব্যবস্থা থাকায় জেলাবাসীসহ পার্শ্ববর্তী জেলা থেকে অনেক রোগী হবিগঞ্জে চিকিৎসা নিতে আসেন। তাই জনস্বার্থ বিবেচনায় হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামো উন্নয়ন করে বিপুল সংখ্যক রোগীর ন্যূনতম চিকিৎসা সেবা নিশ্চিত করে জেলাবাসীর নাগরিক অধিকারে হবিগঞ্জ মেডিকেল কলেজকে সম্পৃক্ত করার দাবি জানান প্রতিনিধিদল।
উল্লেখ্য, ইতিমধ্যেই পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তণ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ দায়িত্বশীল দপ্তরে সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের পক্ষ থেকে এব্যাপারে স্মারকলিপি দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের