আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১১:৫৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১১:৫৮:৩৯ অপরাহ্ন
আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত 
আটলান্টিক সিটি, ২ মার্চ : আজ রোববার দুপুরে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের ৫০তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হয়। এগ হারবার শহরে অবস্হিত রিনাল্ট ওয়াইনারির মিলনায়তনে অনুষ্ঠিত এই কনভেনশনে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন শেষে ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কনভেনশনে বক্তব্য রাখেন। আটলান্টিক  কাউন্টি ডেমোক্র্যাটিক দলের কর্মকর্তাদের  কনভেনশনে উপস্থিত সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।

আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশনে আগত  ডেমোক্র্যাটিক দলের নেতা ,কর্মী ও সমর্থকদের স্বাগত ও অভিনন্দন জানান এবং দলের অগ্রযাত্রা ও কমিউনিটি সেবায় প্রশংসনীয়  অবদান রাখায়  বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল সহ বিভিন্ন নেতৃবৃন্দকে  পুরস্কৃত করেন। কনভেনশনে আগামী ১০ জুন অনুষ্ঠিতব্য নিউ জার্সির প্রাইমারি নির্বাচনে গভর্নর পদসহ অন্যান্য পদে দলীয় পদপ্রার্থীরা  বক্তব্য রাখেন।
কনভেনশনে দক্ষিণ এশীয় আমেরিকান ডেমোক্র্যাটিক নেতা জহিরুল ইসলাম বাবুল, আব্দুর রফিক, সোহেল আহমদ,সুব্রত চৌধুরী, হাবিব রেহমান,ইশরাত জাহান, লাকি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। 

এছাড়া আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল,আটলান্টিক সিটির কাউন্সিল সভাপতি অ্যারন রেনডলফ,কাউন্সিল সহ সভাপতি কলিম শাহবাজ, কাউন্সিলওম্যান এট লারজ স্টিফেনি মার্শাল,আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ডঃ মিসেস লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক দলের সহসভাপতি জেফ ডরসি সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। 
আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ