আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর

মাধবপুরে চালকের হাত পা বেঁধে গাড়ি ছিনতাই, আটক ৪

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০৪:০৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০৪:০৯:১৮ অপরাহ্ন
মাধবপুরে চালকের হাত পা বেঁধে গাড়ি ছিনতাই, আটক ৪
মাধবপুর (হবিগঞ্জ) ৩ মার্চ : মাধবপুর যাত্রী সেজে ব্যাটারিচালিত বিভাটেক চালকের হাত পা বেধে নির্জন স্থানে ফেলে রেখে ছিনতাইর ঘটনায় জনতার সহায়তায় ৪দু র্বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা  হল উপজেলার কমলানগর গ্রামের আশরাফ উদ্দিন(২৮), একই গ্রামের মোঃ রনি মিয়া (২৮), মাধবপুর পৌর শহরের জসিম মিয়া (২২) এবং উপজেলার উত্তর বেজুরা গ্রামের আরমান মিয়া (২২)। 
উপজেলার রাজাপুর গ্রামের বিভাটেক চালক সোহেল মিয়া জানান, গত রোববার দুপুরে মাধবপুর থেকে উল্লেখিত ৪ যুবক উপজেলার নোয়াপাড়া চা বাগানে যাওয়ার কথা বলে যাত্রী সেজে তার বিভাটেকে উঠে।চা বাগানের নির্জন এলাকায় পৌছুলে ছিনতাইকারী যাত্রীরা তার হাত, পা, মুখ বেধে গাড়ি নিয়ে পালায় তারা। পরে চা বাগানে কর্মরত এক চা শ্রমিক তাকে বাধা অবস্থায় দেখে উদ্ধার করে। তার কাছ থেকে ঘটনার বিবরণ শুনে শ্রমিকরা বাগান ঘেরাও করে বিভাটেকসহ ৪ ছিনতাইকারীকে  আটক করে। নোয়াপাড়া চা বাগানের সহকারী ম্যানেজার সোহাগ মাহমুদ জানান, পরে মাধবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ দুর্বৃত্তদের থানায় নিয়ে যায়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে সোহেল মিয়া ৪ যুবককের মামলা দায়ের করলে সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে বিনামূল্যে তাজা শাকসবজি বিতরণ

আটলান্টিক সিটিতে বিনামূল্যে তাজা শাকসবজি বিতরণ