আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

দেশসেরা হয়েও ডেন্টালে ভর্তি হবেন না অর্থী

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৩ ০২:৪২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৩ ০২:৪২:৪১ অপরাহ্ন
দেশসেরা হয়েও ডেন্টালে ভর্তি হবেন না অর্থী
ঢাকা, ০৬ মে (ঢাকা পোস্ট) : সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়েছেন অর্থী ঘোষ। তিনি এর আগে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ১১৬তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। তবে ডেন্টাল ভর্তি পরীক্ষায় দেশসেরা হয়েও ডেন্টাল কলেজে ভর্তি হতে চান না বলে জানিয়েছেন অর্থী ঘোষ।
শনিবার (৬ মে) রাতে ঢাকা পোস্টকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন।
অর্থী ঘোষ বলেন, ৩৭ হাজারের অধিক শিক্ষার্থীর মধ্য থেকে ভর্তি পরীক্ষা দিয়ে সারাদেশে জাতীয় মেধায় প্রথম হওয়া আমার জন্য অনেক বড় একটা অর্জন। আমি কখনো ভাবতেও পারিনি ভর্তি পরীক্ষায় আমি প্রথম হবো।
তিনি বলেন, প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ তার কারণেই এমন একটি ফলাফল আমি আনতে পেরেছি। তারপর আমার মা-বাবা ও পরিবারের প্রতি কৃতজ্ঞ, একই সঙ্গে আমার শিক্ষকদেরও এই অর্জনের ভাগীদার মনে করি।
ঈর্ষণীয় এমন সাফল্যের রহস্য জানতে চাইলে অর্থী বলেন, স্টুডেন্ট লাইফের প্রথম থেকে আমি রেগুলার পড়াশোনা করতাম। পড়াশোনায় রেগুলারিটি মেইনটেইন করতাম। বিশেষ করে পরীক্ষাগুলো কখনই মিস করতাম না। বরং নিজ উদ্যোগেও বাসায় পরীক্ষা দিতাম। আমি মনে করি যে কোনো শিক্ষার্থীকে নিয়মিত ও মনযোগী পড়াশোনা সেরা বানিয়ে দিতে পারে।
যারা পরীক্ষা দিয়েও ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তাদের উদ্দেশ্যে তিনি বলেন, মাত্র ৫৪০টি সিটের বিপরীতে ৩৭ হাজারের অধিক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছেন। স্বাভাবিকভাবেই সরকারি ডেন্টালে বড় একটা অংশ উত্তীর্ণ হবে না। তাদের উদ্দেশ্যে আমি বলব যে, কোনোভাবেই আত্মবিশ্বাস হারানো যাবে না। সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে যেন যে কোনো মূল্যে চান্স পাওয়া যায় সেই চেষ্টা করতে হবে। এই রেজাল্ট দেখেই যদি কেউ আশা হারিয়ে ফেলে, সেটি হবে বোকামি। এমনও হতে পারে সামনের পরীক্ষায় সে ভালো অবস্থানে চলে আসতে পারে।
চিকিৎসা পেশায় কেন আসতে চান- এমন প্রশ্নের উত্তরে অর্থী বলেন, আমার দৃষ্টিতে চিকিৎসা পেশা একটি মহান পেশা। এই পেশার মাধ্যমে মানুষের সেবা করার অনেক সুযোগ। একজন রোগী যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এসে পৌঁছায়, তখন একমাত্র চিকিৎসকই পারেন তাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। এই বিষয়টি আমার কাছে দারুণ লাগে। এসব কারণেই আমি ছোটবেলা থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতাম।
ডেন্টাল ভর্তি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি ঢাকা মেডিকেল কলেজে ইতোমধ্যেই ভর্তি আছি। আমার আপাতত পরিকল্পনা, সেখানেই থাকব। ডেন্টালে ভর্তি হওয়ার বিষয়ে আপাতত ভাবছি না। কারণ, আমি যদি এমবিবিএস পড়ি তাহলে যে কোনো ধরনেরই চিকিৎসক আমি হতে পারব। আর যদি ডেন্টালে ভর্তি হই, আমি শুধুমাত্র ডেন্টিস্ট হতে পারব। চাইলে আমি কোনো অপশন পছন্দ করতে পারব না। এক্ষেত্রে এমবিবিএস করলে আমার একটা স্বাধীনতা থাকবে। যেকোনো বিষয়ে ডিগ্রি নিয়ে বিশেষজ্ঞ হতে পারব।
ডেন্টালে ভর্তি না হলে কেন ভর্তি পরীক্ষা দিলেন- এমন প্রশ্নের জবাবে অর্থী ঘোষ বলেন, সবাই পরীক্ষা দেয়, আমিও একটু দিলাম। এতে করে নিজের অবস্থানটা যাচাই করলাম।

এক নজরে অর্থী ঘোষ
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন ঘোড়ামারার দড়িখরবোনা এলাকায় জন্ম অর্থী ঘোষের। তার বাবা সুশীল কুমার ঘোষ একজন ব্যাংক কর্মকর্তা। মায়ের নাম আতসী সাহা। তিনি গৃহিণী। অর্থী ঘোষ ২০২০ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন সরকারি পিএন গার্লস স্কুল থেকে। আর ২০২২ সালে রাজশাহী কলেজ থেকে এইচএসসি পাস করেন। 
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক