আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

ধূমপান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ, অপসারণ দাবি

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৫ ০৬:৪৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৫ ০৬:৪৩:৩৯ অপরাহ্ন
ধূমপান নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ, অপসারণ দাবি
ঢাকা, ৩ মার্চ : রাজধানীর লালমাটিয়ায় দুই নারীকে নিপীড়ন এবং দেশজুড়ে চলা মব নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি ও পেশার নারীদের প্ল্যাটফর্ম ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’। আজ সোমবার (৩ মার্চ) আসাদ গেট এলাকায় আড়ংয়ের পেছনে এই দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা। পর জাতীয় সংসদ ভবনের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেন তাঁরা।
গত শনিবার লালমাটিয়া বি ব্লক এলাকায় ‘মব’ তৈরি করে দুই নারীর ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। এ সময় এক নারীকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা রায় বলেন, ‘আমাদের দুই বোন মবের হাতে নিপীড়নের শিকার হয়েছেন। শুধু এই ঘটনাই নয়, ৫ আগস্টের পর্ব থেকে দেশজুড়ে ছিনতাই, ডাকাতি, খুন, মবের ঘটনা ঘটেই চলেছে। এখনো তা থামছে না। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা রাত ৩টায় সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘‘দেশ ঠিকঠাক আছে।” চোখ বন্ধ করে তাঁর কথা শুনলে মনে হবে, তিনি আওয়ামী লীগেরই কোনো মন্ত্রী।’
আদ্রিতা রায় আরও বলেন, ‘আমরা যাঁরা গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমাদের কিছু আশা-আকাঙ্ক্ষা ছিল। কিন্তু অভ্যুত্থানের পর আমাদের বিন্দুমাত্র নিরাপত্তা রাষ্ট্র, উপদেষ্টারা নিশ্চিত করতে পারেনি।’
প্রাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া ইসলাম বলেন, ‘নির্যাতনের শিকার নারীরা যা করেছেন, তা অপরাধ হলে সর্বোচ্চ সিভিল অফেন্স হয়। কিন্তু তাঁদের শারীরিক নির্যাতন করার ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স (ফৌজদারি অপরাধ)। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে একটা ক্রিমিনাল অফেন্সকে জাস্টিফাই করেন?’
সমাবেশের পর বিক্ষোভ করেন ক্ষুব্ধ নারী শিক্ষার্থী-জনতা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। তাঁদের হাতে ‘স্লাট-শেমিং বন্ধ করতে হবে’, ‘বিচারহীনতার সংস্কৃতি, নিপীড়কের রাজনীতি’, ‘আমার দেশ, আমার রাস্তা, আমার অধিকার’, ‘নারীর বেলায় আইন দেখায়, পুরুষের বেলায় আইন কোথায়?’ ইত্যাদি লেখাসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
পরে তাঁরা মিছিলসহকারে লালমাটিয়া এলাকা প্রদক্ষিণ শেষে জড়ো হন জাতীয় সংসদ ভবন এলাকায়। সেখানে তাঁরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কুশপুত্তলিকা দাহ করেন।
গতকাল শনিবার সন্ধ্যায় লালমাটিয়ায় আড়ংয়র পাশে ধূমপান করা নিয়ে মবের আক্রমণের মুখে পড়েছিলেন দুই তরুণী। ধূমপান করায় তাঁদের ওপর চড়াও হওয়া এবং একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে বলে ভুক্তভোগী তরুণীদের একজন অভিযোগ করেছেন।
এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি যতটুকু জেনেছি, তারা (দুই তরুণী) নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল। তারা (লোকেরা) বাধা দেওয়ায় তাদের ওপর চা ছুড়ে মেরেছিল।’ তিনি বলেন, ‘পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ উভয়ের জন্য অপরাধ। তাই সবাইকে অনুরোধ করব, কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০