আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু

জিম হুইলান স্মৃতি পুরস্কার পেলেন বিএএসজের সভাপতি

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ০৩:১২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ০৩:১২:৫৪ অপরাহ্ন
জিম হুইলান স্মৃতি পুরস্কার পেলেন বিএএসজের সভাপতি
আটলান্টিক সিটি, ৪ মার্চ : গত রোববার দুপুরে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের ৫০তম বার্ষিক কনভেনশনে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল “জিম হুইলান স্মৃতি পুরস্কার”এ ভূষিত হয়েছেন। আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক  দলের অগ্রযাত্রা ও কমিউনিটি সেবায় প্রশংসনীয় অবদান রাখায় তিনি এই পুরস্কার লাভ করেন। আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশনে তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
এগ হারবার শহরে অবস্থিত রিনাল্ট ওয়াইনারির মিলনায়তনে অনুষ্ঠিত এই কনভেনশনে  আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, দক্ষিণ এশীয় আমেরিকান ডেমোক্র্যাটিক নেতা আব্দুর রফিক, সোহেল আহমদ, সুব্রত চৌধুরী, হাবিব রেহমান, ইশরাত জাহান, লাকি চৌধুরীসহ আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের কুমিল্লা সদরের কৃতি সন্তান জহিরুল ইসলাম বাবুল ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রে আসেন। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নির্বাচিত সভাপতি হিসাবে তিনি দীর্ঘদিন যাবত সংগঠনটির নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর গতিশীল নেতৃত্বে বিএএসজে সাউথ জার্সিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রানপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে। বিশেষ করে করোনাকালীন দু:সময়ে তাঁর নেতৃত্বে বিএএসজের বিভিন্ন জনহিতকর ও কল্যানমূলক কর্মসূচী বাংলাদেশ কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটিতে বেশ সাড়া ফেলে। তাঁর গতিশীল ও দূরদর্শি নেতৃত্ব যুক্তরাষ্ট্রের মূলধারার নেতৃত্বের দৃষ্টি আকর্ষণেও সক্ষম হয়।
বাংলাদেশের কুমিল্লা সদরের মরহুম হাজী আব্দুর রাজ্জাক চেযারম্যান ও মরহুমা সুফিয়া খাতুনের দ্বিতীয় সন্তান জহিরুল ইসলাম বাবুলের জন্ম ১৯৬৯ সালে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন ছাত্র ও নিউ জার্সির স্টকটন বিশ্ববিদ্যালয়ের কৃতি গ্র্যাজুয়েট। চার সন্তানের জনক জহিরুল ইসলাম বাবুল আটলান্টিক সিটি গভর্নমেন্ট এর মার্কেণ্টাইল দপ্তরে সহকারী পরিচালক হিসাবে কর্মরত আছেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল  “জিম হুইলান স্মৃতি পুরস্কার” পাওয়ায় কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল