আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

আটলান্টিক সিটির মেয়র পদে মার্টি স্মলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ০১:১১:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ০১:১১:০৬ পূর্বাহ্ন
আটলান্টিক সিটির মেয়র পদে মার্টি স্মলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু
আটলান্টিক সিটি, ৫ মার্চ :  নিউ জার্সি রাজ‍্যের আটলান্টিক সিটির মেয়র পদে পুনরায় লড়ছেন বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র। আগামী ১০ জুন, মঙ্গলবার অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে তিনি ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর নির্বাচনী সদর দপ্তরে তাঁর পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
তুমুল হর্ষধ্বনির মধ্যে মার্টি স্মল  আগামী ১০ জুন, মঙ্গলবার অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে তাঁকে ও তাঁর রানিং মেট কাউন্সিল এট লারজ প্রার্থী স্টিফেনি মার্শাল,প‍্যাটরিসিয়া বেইলি ও সোহেল আহমদকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন‍্য কর্মী, সমর্থকসহ আটলান্টিক সিটির ভোটারদের  প্রতি আহবান জানান।

আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির চেয়ারওম্যান  কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যানের সঞ্চালনায় নির্বাচনী সমাবেশে এসেম্বলিম‍্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ব্রুস উইকস, এসেম্বলিওম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী লিসা বোনানো, কাউন্টি কমিশনার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী কলিন্স এ ডেইস সিনিয়র, কাউন্সিল এট লারজ প্রার্থী স্টিফেনি মার্শাল,প‍্যাটরিসিয়া বেইলি ও সোহেল আহমদ  বক্তব্য রাখেন।
আটলান্টিক সিটি কাউন্সিলের সভাপতি এ‍্যারন রেনডলফ, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, আটলান্টিক সিটি  স্কুল বোর্ড সদস‍্য সুব্রত চৌধুরী, সাবেক কাউন্সিলম‍্যান মামুনুল হক মামুন, জামিল আহমদ সহ ডেমোক্র্যাট দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন কমিউনিটির  নেতৃবৃন্দ নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন।

মেয়র মার্টি স্মল সুধীজনদের সামনে তাঁর মেয়াদকালে আটলান্টিক সিটিতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন। এছাড়া তিনি আগামী মেয়াদে তাঁর বিভিন্ন কর্মপরিকল্পনাও তুলে ধরেন। মেয়র তাঁকে এবং তাঁর রানিংমেটদের  নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। উল্লেখ‍্য, ২০১৯ সাল থেকে মার্টি স্মল আটলান্টিক সিটির মেয়র পদে আসীন আছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা