আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

সুনামগঞ্জে জলমহাল লুটের মামলায় গ্রেপ্তার ৮

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০১:১৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০১:১৭:৪৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জে জলমহাল লুটের মামলায় গ্রেপ্তার ৮
সুনামগঞ্জ, ৭ মার্চ (ঢাকা পোস্ট) :সুনামগঞ্জের বিভিন্ন জলমহালে ইজারাদারদের অধিকার উপেক্ষা করে হাজারো মানুষ মাছ লুটে অংশ নিচ্ছে। এতে সরকার বিপুল রাজস্ব হারানোর ঝুঁকিতে পড়েছে। সর্বশেষ দিরাই উপজেলার বেতইর জলমহালে মাছ লুটের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দিরাই উপজেলার বেতইর জলমহালে পলো, টেঁটা ও জালের মাধ্যমে একদল মানুষ গত ৫ মার্চ ভোর থেকে দিনব্যাপী অবৈধভাবে মাছ ধরতে নামে। জলমহালের ইজারাদার কচুয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি লংকেশ্বর দাস থানায় অভিযোগ দায়ের করেন। তিনি ছয়টি গ্রামের ২২ জনের নাম উল্লেখ করেন এবং আরও প্রায় ২ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। মামলায় তিনি দাবি করেন, মাছ লুটের ফলে তার জলমহালে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে এবং মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, জলমহালে অবৈধভাবে মাছ ধরার যে কোনো ঘটনা কঠোরভাবে দমন করা হবে। ইতোমধ্যে আমরা বেতইর জলমহালসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়েছি এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। এ ছাড়া, ভরারগাঁও-গোপরাঘাট জলমহালেও জোরপূর্বক মাছ ধরার ঘটনা ঘটেছে, যার বিরুদ্ধে মামলাও হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া ঢাকা পোস্টকে বলেন, শাল্লা, দিরাই, মধ্যনগর ও জামালগঞ্জের প্রায় সব জলমহাল ইজারা দেওয়া হয়েছে। এসব জলমহাল থেকে সরকার প্রতিবছর রাজস্ব আয় করে। কিন্তু বর্তমানে কয়েক হাজার মানুষ একত্রিত হয়ে ইজারাকৃত জলমহাল থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে ভবিষ্যতে জলমহালগুলোর ইজারা মূল্য কমে যাবে এবং সরকার রাজস্ব হারাবে। ফলে দেশের উন্নয়নমূলক কাজ ব্যাহত হবে। যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তারা নিজেদের স্বার্থের বিরুদ্ধেই কাজ করছে।
জেলা প্রশাসক ইজারাদারদের আহ্বান জানিয়েছেন, তারা যেন লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশ দিয়েছেন, জলমহালে মাছ লুট বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে।
সুনামগঞ্জের জলমহাল থেকে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করে সরকার। কিন্তু যদি মাছ লুটের ঘটনা এভাবে চলতে থাকে, তাহলে সরকার রাজস্ব হারাবে এবং জলমহালগুলোর ইজারা প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হবে। ফলে মৎস্য খাতের টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হবে।
জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক করে দিয়েছেন যে, জলমহাল রক্ষা করা সবার দায়িত্ব। স্থানীয় জনগণকে এই ধরনের বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। এদিকে, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০