আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ০১:৪১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ০১:৪১:৫০ পূর্বাহ্ন
বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
চট্টগ্রাম, ৮ মার্চ : একঝাক স্বপ্নবাজ তরুণের তারুণ্যে ভরপুর বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। শুক্রবার ৭ মার্চ, চট্টগ্রাম প্রেস ক্লাবের হল সেভেন এ নারী সম্মাননা, এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, উদ্বোধক সম্যকের উপদেষ্টা সাংবাদিক উৎফল বড়ুয়া, সংবর্ধিত অতিথি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া। মূখ্য আলোচক ছিলেন লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া, প্রধান বক্তা বেপজা কর্মকর্তা প্রকৌশলী রিটন বড়ুয়া। সম্যক প্রতিষ্ঠাতা সভাপতি শুভ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কর আইনজীবী বুলবুল বড়ুয়া, কৃষাণু বড়ুয়া, বিপন বড়ুয়া। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অভি বড়ুয়া, সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া, অনুষ্ঠান আহ্বায়ক রুপস বড়ুয়া রাজু। পবিত্র ত্রিপিটক থেকে বুদ্ধবাণী পাঠ করেন সম্যক রাউজান শাখার ধর্মীয় সম্পাদক ভদন্ত শীলমিত্র ভিক্ষু। 
অনুষ্ঠানে বিশ্ব নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ লিপি বড়ুয়া (সাহিত্যে), সনচিতা বড়ুয়া (সমাজসেবা), প্রিয়াংকা বড়ুয়া (নৃত্য), সোহেলী চাকমা (উপস্থাপিকা), ডা. ঋতু বড়ুয়া (মানবসেবা) নারী সম্মাননা প্রদান করেন। এছাড়া এসএসসি, এইচএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। সপ্তষী চৌধুরী, মনিষা বড়ুয়া ও বিজিতা বড়ুয়া হাসির সঞ্চালনায় নৃত্যরূপ একাডেমি প্রযোজনায় নৃত্য ও গানে সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স