আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

মাধবপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড : ১০ কোটি টাকার ক্ষতি

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০৩:০২:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০৩:০২:২০ পূর্বাহ্ন
মাধবপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড : ১০ কোটি টাকার ক্ষতি
মাধবপুর, (হবিগঞ্জ) ১০ মার্চ : মাধবপুরের মাদারগড়ায় অবস্থিত এসএম স্পিনিং মিলে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। রবিবার (৯ মার্চ) বিকাল ৫ টার দিকে স্পিনিং মিলের একটি গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট দুইঘন্টার চেষ্টায় রাত ৮টায় দিকে আআগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মাধবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূইয়া জানান, ৫ টা ২১ মিনিটে তারা এসএম স্পিনিং মিলে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ২ টি অগ্নিনির্বাপক ইউনিট নিয়ে সেখানে পৌঁছান। হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ থেকে আরো ২ টি নির্বাপক ইউনিট আসে। ৪ টি ইউনিটের প্রচেষ্টায় সন্ধ্যায় আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে গোডাউনে থাকা বিপুল পরিমান তুলা পুড়ে যায়। এ ঘটনায় কেউ আহত হননি। ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে নিরূপন করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন। 
এসএম স্পিনিংয়ের জিএম আবুল বাশার জানান, রোববার কারখানার তুলার গুদামে কালো ধোয়া ও আগুন জ্বলতে দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তুলার পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত প্রায় ৫শ মেট্রিকটন তুলা পড়ে গেছে। খবর হবিগঞ্জ, শায়েস্তাগন্জ মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে এনেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। চট্টগ্রাম বন্দর থেকে আজ এসব তুলা মিলের গোডাউনে এসে পৌঁছে ছিল। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি