আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

টেক্সাসে শপিং মলে গুলিতে ৯জন নিহত, আহত ৭

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৩ ০১:০০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৩ ০১:৩৩:১১ পূর্বাহ্ন
টেক্সাসে শপিং মলে গুলিতে ৯জন নিহত, আহত ৭
অ্যালেন, টেক্সাস ০৭ মে : টেক্সাস রাজ্যের অ্যালেন সিটির একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছে। সব মিলে এ ঘটনায় নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ড্যাশক্যাম ভিডিওতে দেখা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বন্দুকধারী  সিলভার রঙের সেডান গাড়ি থেকে বের হয়ে লোকজনকে গুলি করতে শুরু করে।  অ্যালেন ফায়ার চিফ জোনাথন বয়েড জানিয়েছেন, বন্দুকধারীসহ সাতজন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত নয়জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদের মধ্যে দুইজন মারা গেছেন। বয়েড বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং চারজনের অবস্থা স্থিতিশীল।
অ্যালেন শহরের পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে এক সংবাদ সম্মেলনে বলেন, বন্দুকধারী একাই এ হামলা চালায় বলে মনে করা হচ্ছে। টেক্সাসের অ্যালেন শহরের অ্যালেন প্রিমিয়াম আউটলেটস মলের বাইরে গুলি চালানো শুরু করার পর একজন পুলিশ অফিসার তাকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করে।  এ ঘটনার পর ওই মলটি থেকে কয়েক শ’ লোককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। হামলাকারী একজনই ছিল বলে মনে করছে স্থানীয় পুলিশ। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই ঘটনাকে 'অবর্ণনীয় ট্রাজেডি' হিসেবে অভিহিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল