আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

চরম সংকটে রয়েছে হবিগঞ্জের নদীগুলো

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০২:১৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০২:১৭:৪৪ অপরাহ্ন
চরম সংকটে রয়েছে হবিগঞ্জের নদীগুলো
হবিগঞ্জ, ১০ মার্চ : আমরা যে নদীর কথা বলছি সেই নদীগুলো ভালো নেই। দখল, দূষণ, বালু, মাটি উত্তোলনসহ নানা অন্যায় অত্যাচারের কারণে চরম সংকটে পতিত হয়েছে নদীগুলো। নদীগুলোকে বাঁচাতে হবে, ভালো রাখতে হবে। নদী ভালো না রাখলে আমরা ভালো থাকবোনা। সভ্যতা টিকবে না।
আন্তর্জাতিক নদীকৃত্য দিবসকে সামনে রেখে "আমাদের নদী, আমাদের ভবিষ্যৎ" প্রতিপাদ্যে আজ সোমবার (১০ মার্চ) দুপুরে খোয়াই রিভার ওয়াটারকিপার ও প্ল্যানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জের আয়োজনে "নদীর কথা বলি" শীর্ষক এক কর্মসূচিতে বক্তারা কথা বলেন।
হবিগঞ্জের বার্ডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিবেশ সংগঠক অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন বার্ডস কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ নুর উদ্দিন জাহাঙ্গীর। প্লানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জের সমন্বয়ক সজীব চন্দ্র গোপ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সাদিয়া আরফিন রিকি, কাউসার আহমেদ, তুলনা দেব, মাহমুদা আক্তার, শিক্ষার্থী জেরিন খানম স্বর্ণা, উম্মে সাদাফ সৌমি, ঐশী রায় বর্ষা, তাসিন মোহাম্মদ নাবিল, সাইমা আকতার শ্রাবন্তী প্রমুখ।
অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা হবিগঞ্জের বিভিন্ন নদীর নাম ও চিত্র তুলে ধরেন ব্যানার ফেস্টুন এর মাধ্যমে।
নবম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবন্তী বলেন, এই দেশ আমাদের, দেশের নদীগুলোও আমাদের। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় মানবসৃষ্ট বিভিন্ন কারণে আমাদের নদীগুলো হারিয়ে যেতে বসেছে!
পুরাতন খোয়াই নদী দখলমুক্ত করে সাঁতার উপযোগী করার দাবি জানান দশম শ্রেণীর শিক্ষার্থী ঐশী রায় বর্ষা।
সপ্তম শ্রেণী শিক্ষার্থী স্বর্ণা ও সৌমি খোয়াই নদীর বন্যা, সুতাং নদীর ভয়াবহ দূষণসহ কয়েকটি নদীর চিত্র তুলে ধরেন তাদের উপস্থাপনায়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ বলেন, হবিগঞ্জের পরিবেশ ও প্রাণ - প্রকৃতি রক্ষার ক্ষেত্রে অপরিহার্য খোয়াই নদী, পুরাতন খোয়াই, সুতাং, সোনাইসহ  অন্যান্য নদী রক্ষার ক্ষেত্রে কার্যকর ভূমিকা দেখছিনা। সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠান নদী ও পরিবেশ রক্ষায় যথাযথ ভূমিকা পালন না করলে বর্তমানে নদীগুলো যে অবস্থায় রয়েছে ভবিষ্যতে এই অবস্থাও নষ্ট হবার আশংকা রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে নুর উদ্দিন জাহাঙ্গীর হবিগঞ্জের নদীগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। 
সভাপতির বক্তব্যে, তোফাজ্জল সোহেল বলেন, চরম সংকটে রয়েছে এই অঞ্চলের নদীগুলো। খোয়াই নদীর অভ্যন্তরে এস্কেভেটর, ড্রেজার মেশিন, ট্রাক্টর ঢুকিয়ে অনিয়ন্ত্রিতভাবে মাটি, বালু উত্তোলনের কারণে নদীটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে আছে। বর্ষা মৌসুমে মানুষকে বন্যার আশঙ্কায় আতঙ্কে থাকতে হয়। নদী থেকে হারিয়ে যাচ্ছে মাছসহ জলজ প্রাণী। পুরাতন খোয়াই প্রসঙ্গে তিনি বলেন, নদীটি দখলমুক্ত করার কার্যকর পদক্ষেপ দেখছিনা। দিন দিন দখল, ভরাটের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।
শিল্পদূষণ প্রসঙ্গে তিনি বলেন, কলকারখানার দূষণে সুতাং নদীকে মেরে ফেলা হচ্ছে। দেশের সকল আইন অমান্য করে ব্যাপক দূষণ চালিয়ে আসছে কলকারখানাগুলো। নদী পাড়ের গ্রামবাসী ভয়াবহ পরিবেশ ও  মানবিক সংকটে রয়েছেন যা তাঁদের সাংবিধানিক অধিকারের উপর সরাসরি আঘাত। কর্মসূচিতে নদী বিষয়ক কুইজ প্রতিযোগিতায়  শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স