আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের

হাসপাতাল থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না 

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ০১:৫১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ০১:৫১:১৮ অপরাহ্ন
হাসপাতাল থেকে পালিয়েও শেষ রক্ষা হলো না 
মাধবপুর, (হবিগঞ্জ) ১১ মার্চ : হত্যাসহ ১৬ মামলায় অভিযুক্ত হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া জালাল মিয়া ওরফে স্প্রিং জালালকে এক মাস পর ফেনী থেকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার(১০ মার্চ) রাতে ফেনী জেলার সদর থানার লালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে
র‍্যাব-৯ সিলেট এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।  জালাল মিয়া মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের ডুগা মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার রাতে র‍্যাব ৯, সিপিসি শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র‍্যাব ৭, সিপিসি-১ এর  অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার একটি ক্লুলেস হত্যা মামলা সহ হবিগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া,মৌলভীবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ১৬  মামলার আসামী এবং আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জালাল মিয়া ওরফে স্প্রিং জালালকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারী পুলিশ জালাল মিয়াকে গ্রেফতার করে। পরদিন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় জালাল পালিয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি